আফগানিস্তানের শিশু-মহিলাদের নিয়ে চিন্তিত, সাহায্য চাইলেন মালালা ইউসুফজাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তানের শিশু-মহিলাদের নিয়ে চিন্তিত, সাহায্য চাইলেন নোবেল জয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাই। কুড়ি বছর পর আফগানিস্তান দখল করেছে তালিবান। রবিবার দুপুর নাগাদ আফগানিস্তানের আসরাফ ঘানি সরকারের পতন ঘটে। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন আফগানিস্তানের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আসরাফ ঘানি। এই পরিস্থিতিতে আফগানিস্তানের শিশু-মহিলাদের নিয়ে চিন্তিত পুরো বিশ্ব। ট্যুইট করে সাহায্য চাইলেন মালালাও।

আরও পড়ুনঃ দেশ ছাড়লেন প্রেসিডেন্ট আসরাফ ঘানি, আফগানিস্তানের দখল নিল তালিবান! 

- Advertisement -

আফগানিস্তানের মর্মান্তিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাই ট্যুইটারে সাহায্য চেয়েছেন। তিনি লিখেছেন,  ”তালিবানের এভাবে আফগানিস্তান দখলের খেলা দেখে আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত। আমি সেখানকার মহিলা, সংখ্যালঘু এবং মানবাধিকার কর্মীদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বের সমস্ত শক্তির কাছে আমার আবেদন, তারা সকলে যেন একযোগে আফগানিস্তানে শান্তি স্থাপনের চেষ্টা করেন এবং সে দেশের সাধারণ মানুষ ও উদ্বাস্তুদের যেন সবরকম সাহায্য পৌঁছে দেয়।”

আফগানিস্তানের শিশু-মহিলাদের নিয়ে চিন্তিত, সাহায্য চাইলেন মালালা ইউসুফজাই।

আফগানিস্তানের শিশু-মহিলাদের নিয়ে চিন্তিত, সাহায্য চাইলেন মালালা ইউসুফজাই।

এই প্রসঙ্গে বলা যায় পাকিস্তানের মালালা ইউসুফজাই তালিবানি অত্যাচারে ভুক্তভোগী। ২০১১ সালে মালালাকে গুলি করে হত্যার চেষ্টায় অভিযুক্ত তালিবানি জঙ্গিরাই। প্রাণ বাঁচাতে ব্রিটেনে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় মামালার। তারপর থেকে তিনি ও তাঁর পরিবার ব্রিটেনের নাগরিক। তাই স্বাভাবিকভাবেই তালিবানিরা কি করতে পারে তা নিয়ে চরম উদবিঘ্ন মালালা।

- Advertisement -
afg
Kandahar, Afghanistan – January 10, 2011: A group of Afghan children watch a patrol walk through their village

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। তালিবানি জঙ্গিদের দখলে আফগানিস্তান চলে গিয়েছে দুপুরেই। আফগানিস্তানের নয়া প্রেসিডেন্ট হতে পারেন আবদুল গনি বরাদর। তিনি প্রেসিডেন্ট ভবনে চলে এসেছেন বলে জানা গিয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন জেলে বন্দি তালিবানদের মুক্তি দেওয়া হয়েছে। রাস্তায় নেমেছে মুক্তিপ্রাপ্ত বন্দিদের ঢল। দ্রুত সরানো হচ্ছে আফগানিস্তানে থাকা ভারতীয়দের। শেষ পাওয়া খবর পর্যন্ত আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবন দখল করেছে তালিবানিরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর