নজরবন্দি ব্যুরো: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টজ লড়াই। মাঠের ২২ জনের লড়াইয়ের সঙ্গী থাকে কোটি কোটি সমর্থক, তাঁদের আবেগ, ভালবাসা। টিভি, ব্রডকাস্টারদেরও টি আর পি শিখরে পৌঁছয় ভারত-পাক মহারণে। চলতি এশিয়া কাপে ২ বার এই দুই দল মুখোমুখি হয়েছে।
আরও পড়ুন: আজ গুরুত্বহীন ম্যাচে আজ ভারত-বাংলাদেশ, খেলতে পারেন সুরজ-তিলক-শ্রেয়স
একবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল আর দ্বিতীয়বার ভারত দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ডু অর ডাই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাবর আজমের দল।

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া আর পাঁচজন পাক ক্রিকেট সমর্থকের মত হতাশ হয়েছেন শোয়েব আখতারও। শোয়েব বলছেন, ”ফাইনালে খেলার যোগ্যতা ছিল পাকিস্তানের। গোটা বিশ্ব দেখতে চেয়েছিল ফাইনালে পৌঁছবে পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল।

ফেভারিট হিসেবে টুর্নামেন্টে খেলতে এসে পাকিস্তানই ছিটকে গেল। ফলে আমরা ওদের কড়া সমালোচনা করতেই পারি। ভারত-পাক ফাইনালের আর কোনও সম্ভাবনাই নেই। শ্রীলঙ্কা যোগ্য দল হিসেবেই ফাইনালে পৌঁছেছে। এটা ওদের প্রাপ্য ছিল।”
এশিয়া কাপে নেই পাকিস্তান, পাক-ভারত ফাইনাল না হওয়ায় হতাশ শোয়েব

এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অনেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে ফাইনালে চেয়েছিলেন। তবে সেসব এখন অতীত। দলের ব্যর্থতায় সমালোচনায় গা ভাসিয়ে দিতে চান না শোয়েব। বরং প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে প্রশংসায় ভাসালেন।



