আজ গুরুত্বহীন ম্যাচে আজ ভারত-বাংলাদেশ, খেলতে পারেন সুরজ-তিলক-শ্রেয়স

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। উল্টো দিকে থাকা বাংলাদেশেরও এই ম্যাচ থেকে পাওয়ার কিছু নেই। এশিয়া কাপে শুক্রবারের ম্যাচ একেবারেই গুরুত্বহীন। এমন ম্যাচে ভারতের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা। বিশ্বকাপের কথা মাথায় রেখে শুক্রবার বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটারদের। প্র্যাকটিসের ক্ষেত্রেও ছিল ঐচ্ছিক।

বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম‌্যানেজমেন্টের ব‌্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে। তাই কোহলি, রোহিত, জশপ্রীত বুমরাহদের কেউই আর মাঠমুখো হননি। সবাই বিশ্রামেই কাটালেন। সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, শ্রেয়স আর তিলক বর্মা এসেছিলেন শুধু। বেশিরভাগ সবাই থ্রো ডাউন নিলেন। সূর্য হয়তো আজ খেলবেন। তিলকের খেলার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে ভারত বনাম বাংলাদেশ ম‌্যাচ ঘিরেও ভালরকম উত্তাপ ছড়িয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরিবেশটা গমগমে ছিল। সোশ‌াল মিডিয়ায় দু’দেশের সমর্থকদের বাকযুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু অদ্ভুতভাবে এশিয়া কাপে সেটা একেবারেই নেই। আসলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ভারতের কাছেও নিয়মরক্ষার একটা লড়াই। আজ প্রথম একাদশে থাকতে পারেন শ্রেয়স।

পিঠের ব্যথার কারণে সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। তাঁর জায়গায় নেমে লোকেশ রাহুল নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু বিশ্বকাপের আগে শ্রেয়সকেও তৈরি রাখতে চাইবে ভারত। সেই কারণে পিঠের ব্যথা সারিয়ে ফেলা শ্রেয়সকে ম্যাচ খেলানো প্রয়োজন। সেই কারণে বাংলাদেশ ম্যাচে খেলানো হতে পারে তাঁকে।

আজ সম্ভাব্য একাদশ, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), তিলক বর্মা/হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল/শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

আজ গুরুত্বহীন ম্যাচে আজ ভারত-বাংলাদেশ, খেলতে পারেন সুরজ-তিলক-শ্রেয়স

অপর দিকে আজ আবহাওয়া কেমন থাকবে? কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৮৮ শতাংশ থাকবে। Accuweather-এর রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম বাংলাদেশ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা বৃষ্টির প্রভাব পড়তে পারে। কলম্বোতে বিকেল ৫ থেকে ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই কারণে ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এর পর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। ফলে পরের দিকে ম্যাচটি করতে কোনও অসুবিধা হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন