শেখ হাসিনার ভিসা বাতিল, ‘নিয়ম নেই’ আশ্রয় দেওয়া যাবেনা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র

নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে দেশছাড়ার পর তিনি প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাইতে হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ছাত্র বিক্ষোভ দমাতে গিয়ে নির্বিচারে হত্যা-দমন-পীড়নের পর নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্রিটেনে আশ্রয় নিতে চেয়েছিলেন। কিন্তু এখনও সবুজ সংকেত দেয়নি ব্রিটেন। তাই আপাতত ভারতের আশয়ে আছেন শেখ হাসিনা। এদিকে তাঁর ভিসা বাতিল করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক টুইটে (বর্তমানে এক্স) জানিয়েছেন। শেখ হাসিনার ভিসা বাতিল করে দেওয়ার খবরটি। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। সেখানে চলে যাওয়ার চেষ্টায় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু আজ তাঁর ভিসা বাতিল করে দেওয়ার ফলে মার্কিন যুক্ত্ররাষ্ট্রে আশ্রয় নেওয়ার বিষয়টিও কার্যত অনিশ্চিত হয়ে গেল।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশে গোপনে দেশ ছাড়েন হাসিনা। তিনি বর্তমানে নয়াদিল্লিতে আছেন। ব্রিটেনের সবুজ সংকেত পেলে তিনি লন্ডনে যেতে পারেন বলে খবর। অন্যদিকে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে যে পদ্ধতিতে আশ্রয় চেয়েছেন, আইন অনুযায়ী তা সম্ভব নয় বলে জানা গেছে। আইন অনুযায়ী ওই পদ্ধতিতে অন্য দেশের নাগরিককে আশ্রয় দিতে পারে না দেশটি।

কারণ, নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে দেশছাড়ার পর তিনি প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাইতে হবে। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু ভারতে গেছেন তাই ভারত তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে ভিসা থাকলে শেখ হাসিনাকে ভ্রমণের অনুমতি দিতে পারে বলে যানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ সেই ভিসাও খারিজ হয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন