নজরবন্দি ব্যুরোঃ ওপারের আম এসেছে এপার বাংলায়, পদ্মাপারের গাছের আম গঙ্গাপাড়ে। বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়ের জন্য পাঠিয়েছেন ওপারের প্রধান্মন্ত্রী শেখ হাসিনা। আর ওপার বাংলার প্রধানমন্ত্রীর আন্তরকতায় আপ্লুত হয়ে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ বৈঠক ১৪ জেলার বাস মালিকদের, কাল থেকে রাস্তায় নামছে ৩৫০০ বেসরকারি বাস
এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সম্পর্ক ভালো বরাবরই। ওপারের প্রধানমন্ত্রীর আর এপারের মুখ্যমন্ত্রীর আন্তরিকতা ধরা পড়েছে এর আগেও বহুবার। বাংলাদেশের আম আসার প্রত্যুত্তরে সৌজন্য পত্রে বাংলার মুখ্যমন্ত্রীও লিখেছেন ‘হাসিনা দি’। তার সঙ্গেই লিখেছেন এর আগে বাংলাদেশের রনপুরের হাড়িভাঙা আমের প্রশংসা শুনেছেন বহুবার। খাননি আগে।
ওপারের আম এসেছে এপার বাংলায়, আপ্লুত মমতা চিঠিতে লিখলেন ‘হাসিনা দি’।

এবার তাঁরই সৌজন্যে ওপারের আম এসেছে এপার বাংলায়। কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন এতো আম দু’হাত ভরে বিলিয়েছেন তিনি। ওপার বাংলার প্রধানমন্ত্রীর স্নেহকে সম্মান জানিয়েছেন পত্রেই। উল্লেখ্য বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকেও আম পাঠিয়েছেন হাসিনা। সূত্রের খবর তিনজনকে ২ হাজার ৬০০ কেজি আম পাঠিয়েছেন তিনি। এর আগেও একাধিক বার ওপারের ইলিশ এসেছে এপারে। এবার বহু বছর বাদে উপরি আম। ওয়াকিবহাল মহলের মতে এই আদান প্রদান, সৌজন্যের পিছনে রয়েছে দুই দেশের সম্পর্ক।



