১২ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন শর্মিলা, ছবির নাম কি জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ১২ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন শর্মিলা‘। ছবির নাম গুলমোহর’ । এ সিনেমার মধ্য দিয়ে অমল পালেকর, মনোজ বাজপেয়ীদের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে তাকে। সিনেমাটির পরিচালনায় করেছেন রাহুল চিট্টেলা।

সম্প্রতি সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। নির্মাতাদের আশা, আগামী আগস্ট মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তাঁর এই ফিরে আসা নিয়ে সংবাদমাধ্যমকে শর্মিলা বলেছেন, ‘অনেক দিন পর অভিনয়ে ফিরলাম। এ সিনেমাটির চিত্রনাট্য শোনামাত্রই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম।

১২ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন শর্মিলা, ছবির নাম কি জানেন?

একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয়বার ভাবিনি। একসঙ্গে বসে এ সিনেমা দেখতে খুবই ভাল লাগবে দর্শকের।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত