দিলীপদা কে সরানো উচিত হয়নি, বিতর্ক উস্কে মন্তব্য শান্তনুর

Shantanu Thakur: ঠিক কি কারণে হার অন্য কেন্দ্রে বলতে পারব না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের মতই এবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও বিজেপির ফল খারাপ হয়েছে। সর্বসাকুল্যে এবার বিজেপি ১২ টি আসন পেয়েছে। আর সেই কারণেই রাজ্য থেকে চারজনের বদলে মন্ত্রী হয়েছেন দুজন। তার মধ্যে অন্যতম শান্তনু ঠাকুর। তিনি গতবারের মতো এবারও জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন।

আরও পড়ুনঃ এবার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বাছাই করে, উদয়নের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

dilip 4

লোকসভা ভোটের ফল নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে কোন্দল অব্যাহত। লোকসভার ফল খারাপ হওয়ার পর প্রথম মুখ খুললেছিলেন দিলীপ ঘোষ। তিনি তার হার প্রসঙ্গে জানান মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর আসনে কোন প্রস্তুতি ছাড়াই তাকে ভোটে লড়তে পাঠানো হয়েছিল।

যার ফল এই আসনে তিনি পরাজিত হয়েছেন। এরপরে দিলীপ বাবু দলের পদাধিকারীদের উপর বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তাই ভোটের পর থেকেই ঘরোয়া কন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি। আর এইবার সেই কোন দল নিয়ে নতুন করে মুখ খুললেন বিজেপির জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

দিলীপদা কে সরানো উচিত হয়নি, বিতর্ক উস্কে মন্তব্য শান্তনুর

santanu

তিনি জানান, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল না। ঠিক কী বলেছেন শান্তনু? তিনি বলেন,” দিলীপদাকে সরানো উচিত হয়নি। আমি বেশি কিছু এই নিয়ে বলব না, কিন্তু এই সিদ্ধান্তটা ঠিক নয়। প্রচুর কাজ করেছেন উনি ওনার এলাকাতে, তাই ওনাকে সরানো উচিত হয়নি”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন