নজরবন্দি ব্যুরোঃ গতকাল শ্যামনগরের জনসভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে। এরপর থেকেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দলবদল ঘিরে জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল বাম থেকে রাম ঘুরে তৃণমূলের পথে হাটতে চলেছেন তিনিও। মঙ্গলবার সেই জল্পনা নিজেই ওড়ালেন বিধায়ক শঙ্কর ঘোষ।
আরও পড়ুনঃ গ্যাংস্টারের খপ্পরে পড়েছেন অরিজিৎও! কি ভাবে জানেন?
শিলিগুড়ির বিজেপি বিধায়ক বলেন, কখনও নিজের বিবেক ছাড়া অন্য কারোর দাসত্ব করিনি। করব ও না। তাঁর সাফ মন্তব্য, নিলামে উঠতে চাই না। শাসক সন্ত্রাসে যে মানুষগুলো মারা গিয়েছিলেন, তাঁদের পরিবার এসব বিভ্রান্তিকর খবরে ভুল ভাবছেন।

উল্লেখ্য, বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং য়ের দলবদলের পর থেকেই বিজেপির একাধিক সাংসদদের নিয়ে আলোচনা শুরু হয়েছিল। দলবদলুদের সম্ভাব্য তালিকায় রয়েছেন, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু এবং অনুপম হাজরারা। এমনকি দলবদলের তালিকায় কেন্দ্রের তিন মন্ত্রী রয়েছেন বলেও জানা যায়। সেইসঙ্গে বেশ কয়েকজন বিধায়ক দলবদল করতে পারেন এমন সম্ভাবনাও দেখা দিয়েছে।
বিবেক ছাড়া অন্য কারোর দাসত্ব করিনি, তৃণমূলকে কটাক্ষ

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, একাধিক সাংসদরা দলবদলের জন্য পা বাড়িয়ে রেখেছেন। অভিষেক নিজে এই বিষয়টি দেখছেন। এরপর থেকেই শিলিগুড়ির বিধায়ককে নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার তালিকায় রয়েছে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ এবং হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের নামও।



