গ্যাংস্টারের খপ্পরে পড়েছেন অরিজিৎও! কি ভাবে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং। জগৎজোড়া তার নাম ডাক। বলিউডে গত দশ বছরে যে কত হিট নম্বর দিয়েছে তা ইয়ত্তার বাইরে। এবার পঞ্জাবি গায়ক সিধু মারা যাওয়ার পর সামনে এল এমন এক তথ্য যা চমকে দিয়েছে অনেকেই। ২৯ মে প্রকাশ্য আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কিছু দুস্কৃতী খুন করে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে।

আরও পড়ুনঃ বাঙালি হন প্লিজ! মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে বাঙালিদের মাতামাতি দেখে বিস্ফোরক রুপঙ্কর

এবার জানা গেল আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকির ফোন পেয়েছেন অরিজিৎ সিং। ২০১৫ সাল। দুঁদে গ্যাংস্টার রবি পূজারীর থেকে হুমকি ফোন এসেছিল অরিজিৎ সিংহের কাছে। তাঁর ম্যানেজার তরসানেকে বলা হয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৫ কোটি টাকা দিতে হবে। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, অত টাকা সেই মুহূর্তে দিতে অস্বীকার করেন অরিজিৎ।

গ্যাংস্টারের খপ্পরে পড়েছেন অরিজিৎও! কি ভাবে জানেন?

বদলে নিজের প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার চুক্তিতে যেতে বাধ্য হন। বিনামূল্যে পারিশ্রমিক না নিয়েই তাদের জন্য বেশ কয়েকটি শো করবেন বলে প্রতিশ্রুতি যায় অরিজিৎ সিংয়ের তরফে। ঠিক কী হয়েছিল? বছর খানেক আগে মুম্বই মিরর নামে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন গায়ক। সেই কথোপকথনে অরিজিৎ জানান, এক প্রোমোটার খুব কম বাজাটে শো করার কথা বলেন তাঁকে। এমনকী ক্রমাগত শোয়ের বাজেট নিয়ে দরদাম করতে থাকেন।

16 23

যদিও অরিজিৎ জানিয়ে দেন যে এত কম টাকায় তাঁর পক্ষে ওই শো করা সম্ভব নয়। ওই প্রোমোটারের-ই যোগাযোগ ছিল অন্ধকার জগতের ডন রবি পূজারীর সঙ্গে। সেই রবিই এরপর অরিজিতের ম্যানেজার তারসেনকে ক্রমাগত ফোনে চাপ দিতে থাকে টাকার জন্য। সম্প্রতি পঞ্জাবের তরুণ সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পর অরিজিতের এই ঘটনা প্রকাশ্যে এল।

17 21
গ্যাংস্টারের খপ্পরে পড়েছেন অরিজিৎও! কি ভাবে জানেন?

গ্যাংস্টারের খপ্পরে পড়েছেন অরিজিৎও! কি ভাবে জানেন?

ছবি ও গানের দুনিয়ায় কেউ যে অপরাধচক্রের হাত থেকে সুরক্ষিত নন, সে কথা আরও একবার স্পষ্ট হল। গ্যাংস্টারদের থেকে ৪ বছর ধরে হুমকি পেয়েছিলেন ২৮ বছরের সিধু। সে কথা সংবাদমাধ্যমকে জানান আর এক পঞ্জাবি সঙ্গীতশিল্পী মিকা সিংহ। সিধুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সিধুর হত্যার পিছনেও গ্যাংস্টারদেরই হাত রয়েছে বলে জানান শুরুতেই। পরে কানাডার এক গ্যাংস্টার নিজেই নেটমাধ্যমে খুনের দায় স্বীকার করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত