বাঙালি হন প্লিজ! মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে বাঙালিদের মাতামাতি দেখে বিস্ফোরক রুপঙ্কর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুম্বাইয়ের শিল্পীদের চেয়ে আমি, অনুপম, সমলতা, ইমন, রাঘব, মনোময় ক্যাকটাস , রুপঙ্কর ঢের ভাল শিল্পী । মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে বাঙালিদের উত্তেজনা দেখে ফেসবুক লাইভে এসে এইরকমই বিস্ফোরক মন্তব্য করলেন গায়ক রূপঙ্কর বাগচী ।

আরও পড়ুনঃ দাদাগিরির মঞ্চে ফাটাফাটি পারফর্মেন্স, ডোনার সঙ্গে জমিয়ে নাচলেন সৌরভ!

তিনি বললেন হু ইজ কে কে ? আসল ঘটনাটা হল এই রকম, সম্প্রতি দক্ষিণ কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন মুম্বইয়ের জনপ্রিয় গায়ক কে কে। এই শো নিয়ে শহরের সংগীত প্রেমী মানুষদের উত্তেজনা, মাতামাতি নজরে পড়েছে রূপঙ্করের। আর তা দেখেই বাংলার শ্রোতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন গায়ক। ঠিক কী বললেন রূপঙ্কর ?

12 26

রূপঙ্করের কথায়, সম্প্রতি নজরুল মঞ্চে গায়ক কে কে-এর লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর এই কনসার্টের কয়েকটা ভিডিও নজরে পড়েছিল। দারুণ পারফরম্যান্স। দারুণ গায়ক কে কে, এতে কোনও সন্দেহ নেই। তবে এই ভিডিওগুলো দেখে বুঝলাম, এরকম ভিডিও এখানকার শিল্পীদেরও রয়েছে।

14 23

যেমন, আমার ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমনের ভিডিও থাকে, রাঘবের, মনোময়ের, উজ্জ্বয়িনীর ভিডিও থাকে বা ক্যাকটাস, রূপম আরও অনেকের ভিডিও থাকে সোশ্যাল মিডিয়ায়। গান শুনে যা বুঝলাম, কে কে-এর থেকে তো আমরা সবাই ভাল গান গাই। আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না কেন? কী কারণ?

বাঙালি হন প্লিজ! মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে বাঙালিদের মাতামাতি দেখে বিস্ফোরক রুপঙ্কর

আমি একটু আগে যেসব শিল্পীর নাম নিলাম তাঁরা সবাই কে কে-র তুলনায় ঢের ভাল শিল্পী। কিন্তু আপনারা মুম্বইকে নিয়ে এত মাতামাতি করে যাচ্ছেন। দক্ষিণ ভারতকে দেখুন, পাঞ্জাবকে দেখে শিখুন, ওড়িশাকে দেখুন। বাঙালি হন। বাঙালি হন প্লিজ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত