কলেজ স্কোয়ারের খুঁটিপুজোয় মৌলবাদ ইস্যুতে সরব শমীক, ‘কিছু জেলা যেন বাংলাদেশ’— দাবি বিজেপি সভাপতির

রথযাত্রার দিন কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর খুঁটিপুজোয় যোগ দিয়ে পশ্চিমবঙ্গে মৌলবাদের প্রসঙ্গ তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দুর্গাপুজোকে ‘উৎসব’ নয়, ‘পুজো’ হিসেবে মর্যাদা দেওয়ারও বার্তা দিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রথযাত্রার দিন কলকাতার কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর খুঁটিপুজো ঘিরে রাজনৈতিক বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পশ্চিমবঙ্গে মৌলবাদের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, রাজ্যের কিছু জেলার পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ধর্মীয় আচরণকে ঘিরে বিধিনিষেধের অভিযোগ সামনে আসছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন