বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

Shahjahan Seikh: হয়তো এই দিনটাই আসত। প্রথমবারের জন্য কি স্বামী-স্ত্রীর মতো আচরণ করলেন শাহজাহান-তসলিমা? তাঁর মতো ডাকাবুকো লোককে কি আগেও কাঁদতে দেখেছেন তসলিমা? সে কথা জানা নেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন! কাতর আর্জি জানালেন, তাঁর জন্য আল্লাহ্‌র কাছে দোয়া চাইবার জন্য।

আরও পড়ুন: এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

হয়তো এই দিনটাই আসত। প্রথমবারের জন্য কি স্বামী-স্ত্রীর মতো আচরণ করলেন শাহজাহান-তসলিমা? তাঁর মতো ডাকাবুকো লোককে কি আগেও কাঁদতে দেখেছেন তসলিমা? সে কথা জানা নেই। তবে, মঙ্গলবার তাই হল। প্রকাশ্যে না কাঁদলেও গোপনে চোখের জল মুছলেন শাহজাহান। সোমবার বসিরহাট মহকুমা আদালতের সামনে অনন্য ঘটনার সাক্ষী থাকলেন কয়েকজন সাংবাদিক এবং পুলিশকর্মী।

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

সম্প্রতি, শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করে সিবিআই। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হন শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং দিদারবক্স মোল্লাও। সোমবার রেশন দুর্নীতি মামলা ও ইডির ওপর হামলা মামলায় মোট ১২ জনকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। কিন্তু আদালতের এক কর্মী মারা যাওয়ার শুনানি হবে ৭ মে।

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

এরপরই যখন প্রিজন ভ্যানে তোলা হয় শাহজাহানকে। তখন দূরে দাঁড়িয়ে ছিলেন তাঁর কন্যা। সেই প্রথম ‘আব্বু’ বলে ডাক দেয়। শুনেই তাকান শাহজাহান। পাশেই ছিলেন স্ত্রী তসলিমা। আর স্থির থাকতে পারেননি তিনি। স্ত্রী এগিয়ে এলে তাঁর হাত ছুঁয়ে বলেন, আল্লাহ্‌র কাছে দোয়া চাইতে।

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

যদিও শাহজাহান ইশারায় পরিবারকে জানিয়েছেন তিনি ঠিক আছেন। শাহজাহানকে দেখে কান্নায় ভেসে পড়েন তসলিমাও। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! গ্রেফতারির পরেও সদর্পে আঙুল নাড়িয়ে সন্দেশখালির বেতাজ বাদশা বুঝিয়ে দেন, তাঁর নিজস্ব মেজাজ। আর আজ, মাত্র এক মাসের ব্যবধানেই ভেতর থেকে ভেঙে পড়লেন তৃণমূলের দাপুটে নেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর