মেয়েদের লিগকেও ছেলেদের আইপিএলের মতোই রঙিন করে তুলতে চাইছে বিসিসিআই। দ্বিতীয় সংস্করণ শুরু হবে শুক্রবার থেকে। তার দু’দিন আগে বিরাট ঘোষণা। মেয়েদের প্রিমিয়ার লিগে উদ্বোধনে পারফর্ম করবেন শাহরুখ খান।
আরও পড়ুন: জোড়া ডবল সেঞ্চুরির দৌলতে ICC র্যাঙ্কিংয়ে বড় জাম্প যশস্বীর



বিপুল জনপ্রিয় তারকাকে উদ্বোধনী মঞ্চে তুলে দেওয়ার অর্থই হল স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের লিগকে বানিজ্যিক ভাবে তো বটেই, দেশের কোণে কোণে ছড়িয়ে দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর থেকে শুরু হয়েছে মহিলাদের আইপিএল।



সেবার ফাইনালে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মহিলাদের আইপিএল জিতে নেয় হরমনপ্রীত কৌরের মুম্বই। শাহরুখ ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে শাহিদ কাপুর, টাইগার শ্রফকে। অনুষ্ঠানে থাকবেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রাও।
মেয়েদের আইপিএলে উদ্বোধনে পারফর্ম করবেন শাহরুখ, থাকছেন শাহিদ, টাইগার ও সিদ্ধার্থ

তবে বলিউডের কোনও নায়িকাকে সম্ভবত দেখা যাবে না উদ্বোধনী অনুষ্ঠানে। উল্লেখ্য, কেকেআরের ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা মালিক শাহরুখ খানকে। কিন্তু মেয়েদের আইপিএলে তাঁর কোনও টিম নেই। তা সত্ত্বেও স্মৃতি-হ্যারিদের লিগের সঙ্গে জুড়ে যেতে চলেছেন কিং খান।








