নজরবন্দি ব্যুরো: শাহ-পাওয়ার সাক্ষাৎ, মহারাষ্ট্রের জোট সরকার প্রশ্নের মুখে। ভোটের আবহেই প্রশ্ন উঠছে সরকারের স্থায়িত্ব নিয়ে। শুরু হয়েছে পাঁচ রাজ্যের ভোট পর্ব। এরই মধ্যে ফের একবার প্রশ্নের মুখে মহারাষ্ট্রের জোট সরকারের স্থায়িত্ব।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের আত্মীয়দের বলে দিন ১নং এ আমিই: কাশীপুরে ভোট-বার্তা শুভেন্দুর।


সূত্রের খবর, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন শরদ পাওয়ার। বেশ কিছুক্ষন তাদের মধ্যে মিটিংও হয়। এদিন শাহ-এর কাছে এই সাক্ষাতের সম্মন্ধে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়টি অস্বীকার করেননি। জানা গিয়েছে, আহমেদাবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্ম হাউসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন পওয়ার।
এছাড়াও এনসিপির নেতা প্রফুল প্যাটেল ও একাধিক বিজেপি-পন্থী শিল্পপতির সঙ্গে দেখা করেছেন পাওয়ার। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই স্বাক্ষাত প্রসঙ্গে অমিত শাহ বলেন, সব কথা জনসমক্ষে বলা যায় না। তাই তিনি সাক্ষাতের বিষয়ে কোন উত্তর দিতে রাজি হননি। এই মুহুর্তে মহারাষ্ট্রের ঠাকড়ে সরকারের ত্রীমুখি চাপ কাজ করছে।
শাহ-পাওয়ার সাক্ষাৎ, মহারাষ্ট্রের জোট সরকার প্রশ্নের মুখে। তার মধ্যেই পাওরার-শাহের সাক্ষাৎ রাজনীতির মহলে চিন্তা বাড়াচ্ছে। একাংশের মতে, তবে কি ফের বিজেপি মুখো হচ্ছে পাওয়ার সরকার।









