নন্দীগ্রামের আত্মীয়দের বলে দিন ১নং এ আমিই: কাশীপুরে ভোট-বার্তা শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নন্দীগ্রামের আত্মীয়দের বলে দিন ১নং এ আমিই: কাশীপুরে ভোট-বার্তা শুভেন্দুর। গতকালের প্রথম দফার নির্বাচনের পর আজ কাশীপুরে সভা করছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ হুমকি এসেছিল বিজেপি যোগের, উত্তর ‘না’ হওয়াতেই গ্রেপ্তার! বিস্ফোরক ছত্রধরের স্ত্রী।

মঞ্চ থেকে আত্মবিশ্বাসী সুরে জানান দিয়েছেন গতকালের ৩০টি আসনে জয়ী বিজেপি। গতকাল নির্বাচন শেষ হওয়ার আগেই বলেছিলেন, সব ভোট পদ্ম ফুলেই পড়েছে। তা নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। ফলাফলের আগে কিভাবে জেনে যাচ্ছেন ফলাফলের হার। তার পরও আজকের সভা থেকে একই কথা জানিয়েছেন শুভেন্দু। কাশীপুরের সভা থেকে তিনি জানান, ৩০ আসনে বিজেপি জিতছে,আমার এলাকায় ভোট হয়েছে, সব পাবে বিজেপি।

এছাড়াও তিনি সভা থেকে কটাক্ষ করেছেন শাসক দলকে। আম্পানের টাকা চোর বলে উল্লেখ করে জনগণের দিকে প্রশ্ন রেখেছেন তাঁরা চোর কে ভোট দেবেন নাকি বেছে নেবেন সোনার বাংলার পথ। তুলনায় তিনি জানিয়েছেন ২টাকা কেজি চাল রেখেই ক্ষমতায় আসলে বিজেপি ১টাকায় গম, ৩ টাকায় লবণ ৫ টাকায় চিনি এবং ৩০টাকায় ডাল দেবে কেজি দরে। এছাড়াও ক্ষমতায় এলে মা বোনদের সুরক্ষা, চাকরিতে ৩৩ শতাংশ নারী সংরক্ষণ, ১৮ বছরের পর ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্যের কথাও বলেন তিনি।

নন্দীগ্রামের আত্মীয়দের বলে দিন ১নং এ আমিই: কাশীপুরে ভোট-বার্তা শুভেন্দুর। তার পরই কাশীপুরবাসীর উদ্দ্যেশ্যে তিনি বলেন, নন্দীগ্রামের আত্মীয়দের জানিয়ে দিন, এক নং-এ আমি আছি, ভোট যেনো দেন পদ্ম ফুলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর