বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠক অমিত শাহ-অজিত দোভালের, কি হবে পদক্ষেপ?

মঙ্গলবারই বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। দ্রুত নেওয়া হতে পারে পরবরতী পদক্ষেপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। দিকে দিকে জ্বলছে অশান্তির আগুন। একের পর এক অত্যাচারের ঘটনার খবর আসছে বাংলাদেশ থেকে। আর এই পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্নে রয়েছে দিল্লি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। আর তাই ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কিছুক্ষণ আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন বাংলাদেশের সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। এছাড়াও বাংলাদেশে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাঁদের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। সূত্রের খবর প্রধান মন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আসেন তার সাথে প্রথম দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও শেখ হাসিনা কি চাইছেন পরবর্তী পদক্ষেপ সে বিষয়েও তার সাথে কথা বলেন অজিত দোভাল। এছাড়াও বাংলাদেশে আটকে থাকা ভারতীয় দের কীভাবে ভারতে ফিরিয়ে আনা যেতে পারে সে বিষয়েও হাসিনার সাথে কথা হয় অজিত দোভালের।

আর এই কথোপকথন নিয়েই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি আলোচনায় বসতে চলেছেন অজিত দোভাল। মনে করা হচ্ছে এই বৈঠকের পরেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে ভারতের। পাশাপাশি শেখ হাসিনার ব্রিটেন যাওয়া নিয়েও হতে পারে আলোচনা। সব মিলিয়ে বাংলাদেশের প্রভাবে যে ভারতের কপালেও চিন্তার ভাঁজ তা বলা বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত