BJP to TMC: ছয় বিজেপি সাংসদ যোগ দিচ্ছেন তৃণমূলে, তালিকা দিলেন অর্জুন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েকদিন ধরেই ‘বেসুর’ ছিলেন অর্জুন সিং। কখনও পাট শিল্পের বেহাল অবস্থা নিয়ে, বা কখনও সংগঠন নিয়ে, বারবার বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। পরে বিজেপির সাথে সব সম্পর্ক চুকিয়ে তৃণমূলে ফেরেন ব্যারাকপুরের এই সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর তৃণমূল কংগ্রেস (TMC) ‘ঘর ওয়াপসি’ ঘটে।

আরও পড়ুনঃ দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, আলগা সংগঠন ভোগাবে না তো?

nisith Pramanik

এখন সেই অর্জুনই ঘর ভাঙাচ্ছেন বিজেপির। তিনি জানিয়ে দেন বঙ্গ বিজেপিতে বিরাট ধস নামতে চলেছে। রাখ ঢাক না করেই দলবদলুদের নিয়ে ইঙ্গিত দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সোমবার শ্যামনগরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে অর্জুন সিং জানিয়েছেন, অনেক বিজেপি সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। শুধু সময়ের অপেক্ষা।

ছয় বিজেপি সাংসদ যোগ দিচ্ছেন তৃণমূলে, তালিকা দিলেন অর্জুন!
ছয় বিজেপি সাংসদ যোগ দিচ্ছেন তৃণমূলে, তালিকা দিলেন অর্জুন!

অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে। অর্জুনের ইঙ্গিত কিছুটা সেই দিকেই। অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসার পরই রাজ্য বিজেপিতে ধস নামার প্রবনতা আরও বেড়েছে। কিন্তু কারা যোগ দিতে পারেন তৃণমূলে?

ছয় বিজেপি সাংসদ যোগ দিচ্ছেন তৃণমূলে, তালিকা দিলেন অর্জুন!

Khagen Murmu

অর্জুন সিংয়ের তালিকায় বিজেপির মন্ত্রীদের নাম রয়েছে। এরা হলেন শান্তনু ঠাকুর, জন বার্লা এবং নিশীথ প্রামাণিক। এই তিনজনেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে মন্ত্রীপদ পেয়েছেন। এছাড়াও এই তালিকায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু আছেন। আছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন