BJP: দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, আলগা সংগঠন ভোগাবে না তো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর ফুরোলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দুর্নীতিতে জেরবার শাসক দলের জায়গা ফিরে পাওয়া নিয়ে যেমন প্রশ্ন দেখা দিয়েছে, তেমনি প্রশ্ন দেখা দিয়েছে বিরোধী বেঞ্চে থাকা বিজেপির কামব্যাক নিয়েও। কারণ, বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক পুর নির্বাচন ও উপনির্বাচনে অনেকটা কামব্যাক করতে পেরেছে বাম শিবির। কিন্তু ভোটের অঙ্কে অনেকটা পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনে কতটা জায়গা করবে সুকান্ত-শুভেন্দুরা? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ দলিল পেল CBI, ভয় দেখিয়ে মাত্র ৮ লাখ টাকায় রাইস মিল কিনেছিলেন অনুব্রত!

রাজনৈতিক মহলের ব্যাখা, বারবার জেলায় গিয়ে ফোঁস করার চেষ্টা করছেন গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু সমস্ত জেলাতেই সংগঠন যে আলগা হয়ে পড়েছে, তা ভালোভাবে আন্দাজ করতে পারছেন শীর্ষ নেতৃত্ব। তাই একাধিক নেতাদের দিল্লি থেকে উড়িয়ে এনে বসে যাওয়া নেতাদের ফেরাতে চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা ফলপ্রসূ হয়নি। বরং দিনের পর দিন বিজেপিতে ক্ষোভ বাড়তে শুরু করেছে।

দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, কিন্তু সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে 
দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, কিন্তু সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে

একইভাবে প্রশ্ন উঠেছে, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মুহুর্তে সিবিআই হেফাজতে।বৃহস্পতিবার বীরভূম জেলায় বিরাট সভা করে জনমত গড়ার চেষ্টা করছিলেন সুকান্ত মজুমদাররা। আবার সংগঠন নিয়ে প্রশ্ন উঠতেই মুখ ফেরাচ্ছেন বিজেপি নেতারা। কারণ, জেলার অন্যতম দাপুটে নেতা দুধকুমার মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠরা এই মুহুর্তে রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মুরুলীধরের নেতাদের ওপর ভরসা না করে বরং দীন দয়াল উপাধ্যায়ের নেতাদের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।

দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, কিন্তু সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে 
দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, কিন্তু সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে

এরই মধ্যে সংগঠন নিয়ে বিশেষ জোর দিয়েছে বামেরা। জেলায় জেলায় তৃণমূল ছেড়ে বাম দলগুলিতে যোগদানের হিড়িক দেখে সেটা বোঝা যাচ্ছে। আর বছরে একটা ব্রিগেড নয়, বরং একেবারে নীচুস্তরের সংগঠনেও জোর দিতে চাইছেন রাজ্য নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা জরুরী বলেই মনে করছেন আলিমুদ্দিনের নেতারা। সেটা ফল হাতেনাতে ধরাও পড়েছে একাধিক মিছিলে।

দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, কিন্তু সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে 

দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, কিন্তু সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে 
দুর্নীতি ইস্যুতে ফোঁস করছে বিজেপি, কিন্তু সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে

কিন্তু প্রশ্ন হল দুর্নীতি ইস্যুতে কী এবার জায়গা ফিরে পাবে বিজেপি? পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় সংগঠন পুনরায় উদ্ধার করতে না পারলে লোকসভা নির্বাচনে একেবারে মুখ থুবড়ে পড়তে হবে তাঁদেরকে। যদিও তৃণমূলের নেতাদের বক্তব্য, দুর্নীতি ইস্যুতে দুই এক জন তৃণমূল নেতাদের নাম জড়ালেও এই মুহুর্তে নির্বাচন হলে তাঁদের জয় নিশ্চিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন