নজরবন্দি ব্যুরোঃ গরুপাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত সপ্তাহের বৃহস্পতিবার তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। পরে সিবিআই জানতে পারে অনুব্রত কন্যা সুকন্যার নামে রয়েছে অগাধ সম্পত্তি। একাধিক সম্পত্তির মালিক সুকন্যা। সুকন্যার নামে একাধিক সম্পত্তির মধ্যে আজ বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে হানা দেয় সিবিআই।
আরও পড়ুনঃ টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা, অনুব্রতর পর্দাফাঁস


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে দাবি, রাইস মিলে অনুব্রতর মেয়ে, স্ত্রী-র অংশীদারিত্ব রয়েছে। এমনকী সেখানে প্রায়ই মিলে আসতেন কেষ্ট-কন্যা। শুক্রবার প্রথমে ঢুকতে না পারলেও পরে মিলে প্রবেশ করে সিবিআই। সেই মিল সম্পর্কেই প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। বোলপুরের কালিকাপুর এলাকায় ‘ভোলে ব্যোম’ চালকলে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য হাতে এসেছে সিবিআইএর।

ভোলে ব্যোম রাইস মিলে ৫টি গাড়ি(SUV) মিলেছে। তার মধ্যে একটি গাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো। সূত্রের খবর, ৪৫ বিঘা জমির উপর তৈরি এই চালকলটি কেনা হয় ২০১৩ সালে। জানা গিয়েছে ওই চালকল বিক্রি করতে আগের মালিককে এক প্রকার বাধ্য করা হয়। ব্যবসা চালাতে না পেরে বাধ্য হয়েই নাকি কলটি বিক্রি করে দেন মাত্র ৮ লাখ টাকায়। বোলপুরের নিচুপট্টি এলাকার বাসিন্দা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি এবং অনুব্রতের মেয়ে সুকন্যার নামে এই সম্পত্তি কেনা হয়। স্ত্রীর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ওই সম্পত্তি এখন অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার।



ভোলে ব্যোম রাইস মিলেই কেন গেল সিবিআই (CBI)? গরু পাচারের (Cow Smuggling) তদন্তের সঙ্গে কী যোগ রাইস মিলের? ‘২০১৭-য় রাইস মিল কেনা হয় মণ্ডল পরিবারের নামে’ চালকল কেনার টাকা কোথা থেকে পেল মণ্ডল পরিবার? একের পর এক সম্পত্তি কেনার টাকার উৎস কী? উঠছে একাধিক প্রশ্ন।
অনুব্রতকে গ্রেফতারের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়ের সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তদন্ত চলাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে দু’টি সংস্থার হদিশ পেয়েছেন যেখানে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, সুকন্যার নামে থাকা একটি অ্যাগ্রো কেমিক্যাল সংস্থার ২৫ শতাংশ অংশীদার অনুব্রত, ৭৫ শতাংশ সুকন্যার।
দলিল পেল CBI, ভয় দেখিয়ে মাত্র ৮ লাখ টাকায় রাইস মিল কিনেছিলেন অনুব্রত!

প্রসঙ্গত, গোরু পাচার কাণ্ডে অনুব্রতর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাঁর বাড়ি থেকে প্রাপ্ত নথি থেকে জানা গিয়েছিল বিপুল সম্পত্তির মালিক অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। আজ যখন সিবিআই হানা দেয় একটি রাই মিলে। বিষয়টি সম্পর্কে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “রাইস মিলে চালের মধ্যে হয়তো কোটি কোটি টাকা রয়েছে। জনগণের টাকা লুঠ করা হয়েছে। এটা খুব লজ্জার।”







