Anubrata Mondal: টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা, অনুব্রতর পর্দাফাঁস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূমে তাঁকে ছাড়া পাতাও নড়ে না। একথা আম জনতা সকলের জানা। এখন সেই অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে। বৃহস্পতিবার সিবিআইইয়ের প্রতিনিধি দল উপস্থিত হয়েছে তাঁর রাইসমিলে। সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক গাড়ি। ধীরে ধীরে তা থেকেই মিলছে একাধিক তথ্য। কখনও তিনি টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা। আবার কখনও নির্বাচনের নাম করে চেয়েছেন কোটি কোটি টাকা।

আরও পড়ুনঃ Dengue: ১ সপ্তাহে ৪.৩২ শতাংশ বাড়ল ডেঙ্গির প্রকোপ, চিন্তায় নবান্ন

এখানেই শেষ নয়, বালি পাচারের নাম করেও সমস্ত ট্রাক মালিকদের কাছ থেকে অনুব্রত মণ্ডল টাকা তুলতেন বলে অভিযোগ। জেলয়াক্য অনুব্রত মণ্ডল কিংপিনের মতো ব্যবহার করতেন বলেই অভিযোগ উঠেছে এবার। অভিযোগ, সরকারকে টাকা দেওয়ার পরেও আলাদা করে তৃণমূলের নেতাদেরকে টাকা দিতে হত। জেলার ঠিকাদারদের অভিযোগ, যারা টাকার বিনিময়ে কাজ করতে তাঁদেরকে বরাত পাইয়ে দিতেন অনুব্রত।

টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা, কিংপিন ছিলেন অনুব্রত 
টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা, কিংপিন ছিলেন অনুব্রত

বৃহস্পতিবার ভোলে ব্যোম চালকলে উপস্থিত হয়েছে সিবিআই আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। এই বিশালাকার রাইস মিল কিনতে কত টাকা খরচ হয়েছিল? তা মূল্য কত ছিল? সেই টাকা অনুব্রত মণ্ডলের কাছে এল কীভাবে? সবটা জানতে চায় সিবিআই আধিকারিকরা।

টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা, কিংপিন ছিলেন অনুব্রত 

টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা, কিংপিন ছিলেন অনুব্রত 
টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন ১০ কোটি টাকা, কিংপিন ছিলেন অনুব্রত

গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে একাধিক তথ্য হাতে পায় সিবিআই।  কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তদন্ত চলাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে দু’টি সংস্থার হদিশ পেয়েছেন যেখানে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, সুকন্যার নামে থাকা একটি অ্যাগ্রো কেমিক্যাল সংস্থার ২৫ শতাংশ অংশীদার অনুব্রত, ৭৫ শতাংশ সুকন্যার। সবটা জানতেই সকাল বেলা তল্লাশি অভিযানে নামে সিবিআই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন