নাবালিক উদ্ধার করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ কর্মী সহ মৃত ৪। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অঞ্জন বল ও কুশল দাসগুপ্ত, কোচবিহারঃ নাবালিক উদ্ধার করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথে নয়ানজুলিতে উল্টে পরল পুলিশের গাড়ি৷ যাত্রী সহ জলে ডুবে যায় গাড়িটি। ঘটনায় মৃত্যু হল পুলিশ কনস্টেবল সহ উদ্ধার হওয়া নাবালিকা ও তার মা ও কাকার৷ চারজনকেই মৃত বলে ঘোষনা করে ঘোকসাডাঙ্গা হাসপাতাল। কোচবিহারের ঘোকসাডাঙ্গার ঘটনা। কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের কুশিয়াবড়ির ঘটনা।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল নিয়ে বড় ঘোষণা হতে চলেছে আইএসএলে।

Shamim Ahamed Ads

মৃত কনস্টেবল শিলিগুড়ির প্রধাননগর থানার কর্মরত ছিলেন। তার নাম গোবিন্দ সেন (৪০)। উদ্ধার হওয়া নাবালিকা জ্যোৎস্না কর (১৭) তার মা শিপ্রা কর (৩৫) ও নাবালিকার কাকা প্রদীপ দেবনাথ ৩৮ মৃত তিনজনেই শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে আছেন শিলিগুড়ি প্রধাননগর থানার একজন এস আই বিশ্বজিত দাস সহ আরেক কনস্টেবল চন্দনা পাল।

বাকি দুজনের মধ্যে একজন নাবালিকা উদ্ধার কান্ডে অভিযুক্ত কৈলাশ দাস। অপর জন চালক রঞ্জন সরকার তিনি পলাতক। পুলিশ জানিয়েছে শিলিগুড়ির বাসিন্দা জোতস্নাকে নিয়ে গত কয়েকদিন আগে পালিয়ে ছিল অভিযুক্ত দিনহাটার সাহেবগঞ্জের যুবক। পরিবারের অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করতেই শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ এসেছিল সাহেবগঞ্জে।

ফেরার পথে ঘোকসাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ঘোকসাডাঙ্গা থানায়। নয়ানজুলি থেকে উদ্ধার হয়েছে সাদা ইনোভা গাড়িটি। মৃত কনস্টেবল শিলিগুড়ির প্রধাননগর থানার কর্মরত ছিলেন। তার নাম গোবিন্দ সেন (৪০)। উদ্ধার হওয়া নাবালিকা জ্যোৎস্না কর (১৭) তার মা শিপ্রা কর (৩৫) ও নাবালিকার কাকা প্রদীপ দেবনাথ ৩৮ মৃত তিনজনেই শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে আছেন শিলিগুড়ি প্রধাননগর থানার একজন এস আই বিশ্বজিত দাস সহ আরেক কনস্টেবল চন্দনা পাল । বাকি দুজনের মধ্যে একজন নাবালিকা উদ্ধার কান্ডে অভিযুক্ত কৈলাশ দাস। অপর জন চালক রঞ্জন সরকার তিনি পলাতক। পুলিশ জানিয়েছে শিলিগুড়ির বাসিন্দা জোতস্নাকে নিয়ে গত কয়েকদিন আগে পালিয়ে ছিল অভিযুক্ত দিনহাটার সাহেবগঞ্জের যুবক।

পরিবারের অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করতেই শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ এসেছিল সাহেবগঞ্জে। ফেরার পথে ঘোকসাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ঘোকসাডাঙ্গা থানায়। নয়ানজুলি থেকে উদ্ধার হয়েছে সাদা ইনোভা গাড়িটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত