নজরবন্দি ব্যুরো: ইস্টবেঙ্গল নিয়ে বড় ঘোষণা হতে চলেছে আইএসএলে। এফএসডিএল আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের খেলার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে। আইএসএলের একাদশতম দল হিসেবে যোগ দেবে লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুনঃ আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা! সতর্কবার্তা হাওয়া অফিসের।
শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নতুন কোম্পানি গঠনও হয়ে গিয়েছে। তাই ইস্টবেঙ্গল এফসি নামেই আইএসএলে খেলতে চলেছে লাল হলুদ শিবির। কেননা নিয়ম হচ্ছে টিমের নামের আগে কোনও কোম্পানির নাম বসবে না।
বিতর্ক এই জায়গাতেই। মোহনবাগানের ক্ষেত্রে এটিকের সঙ্গে সংযুক্তিকরণ বা মার্জার হয়ে এটিকে-মোহনবাগান আইএসএলে ঢুকেছে। কিন্তু ইস্টবেঙ্গল কোন দলের সঙ্গে মার্জ করছে না।
ইনভেস্টার পেয়েছে, আর সেই সুবাদে আবেদন জমা দিয়েছে আইএসএল টুর্নামেন্ট খেলার জন্য। তাই ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএলে) ইস্টবেঙ্গল নামেই লাল হলুদ শিবির মাঠে নামতে চলেছে।








