নজরবন্দি ব্যুরো: আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা! আকাশের মুখ ভার এদিন সকাল থেকে। যদিও ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের কোথাও। তবে একটানা বৃষ্টি চলেছে উত্তরবঙ্গের কোন কোন জায়গায়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আবহাওয়ার উন্নতি হতে পারে শুক্রবার-এর পর থেকে।
আরও পড়ুনঃ পিছিয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, কাটছাঁট সিলেবাসেও।
৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে সাধারণভাবে বর্ষা স্থায়ী হয়। অন্যদিকে বর্ষা ইতিমধ্যে বিদায় নিতে শুরু করেছে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, মৌসুমী বায়ুর অবস্থান হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায়। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা! সতর্কবার্তা হাওয়া অফিসের। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে কয়েক দিনের টানা বৃষ্টিতে। বেড়েছে নদীগুলির জল স্তর ও। বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়ের ধাস নেমে যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সম্ভাবনা নেই আপাতত ভারী বৃষ্টির। তবে কিছু কিছু জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
অন্যদিকে, গতকাল সকালে পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারপাড়ায় যান শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক বাবু জানান, বৃষ্টির পরিমাণ অধিক হওয়ায় কারণে রাস্তায় জল দাঁড়িয়েছে। পাশাপাশি বেশ কিছু অসাধু ব্যবসায়ী ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে নিকাশি ব্যবস্থার গতিরোধ করার কারনে নতুন করে জল জমার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি করে দ্রুত এর থেকে শহরকে রেহাই দেওয়া যায় সেই কারণে আজ পুরনিগমের আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শনে বেরিয়েছেন। তিনি আশাবাদী খুব দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাবে শহরবাসী।








