অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক বল টেস্ট দিয়ে শুরু ভারতের দ্বৈরথ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক বল টেস্ট দিয়ে শুরু ভারতের দ্বৈরথ দীর্ঘ ৪মাস পর আস্তে আস্তে বাইশ গজে ফিরছে ক্রিকেট।বিভিন্ন দেশ ছাড়াও আইপিএল এর মত টি২০ লীগও চালু হয়েছে।আর এবার পিছিয়ে যাওয়া বর্ডার -গাভাস্কার ট্রফিও শুরু হতে চলেছে সামনে শীতে।

আরও পড়ুনঃক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের শরীর ভাল নেই, উদ্বিগ্ন পরিবার থেকে অনুরাগীরা।

বাইশ গজে কোহলিদের বিরুদ্ধে গোলাপি বল নিয়ে দিন রাতের ওভালে নামতে চলেছে স্টার্ক কামিন্সরা। যা শুরু হতে চলেছজা ১৭ ই ডিসেম্বর থেকে চলবে ২১সে ডিসেম্বর পর্যন্ত।

চার ম্যাচের সিরিজ এর বাকি ম্যাচগুলি যথাক্রমে মেলবোর্নে (২৬-৩০ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট) ,সিডনিতে (৭-১১ জানুয়ারী) এবং ব্রিসব্রেনে (১৫-১৯ জানুয়ারি)। তবে ভারত অস্ত্রেলিয়া ক্রিকেট যুদ্ধ শুরু হচ্ছে এক দিনের আন্তর্জাতিক দিয়ে।

অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক বল টেস্ট দিয়ে শুরু ভারতের দ্বৈরথ সুত্রের খবর ২৫ থেকে ৩০ নভেম্বর ৩টি একদিনের আন্তর্জাতিক এবং ৪ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ৩ টি টি ২০।তারপর পিঙ্ক বল দিয়ে শুরু হবে টেস্টের দ্বৈরথ। আরব আমিরসাহিতে আইপিএল শেষ হবার পরেই অস্ট্রেলিয়ার উদ্দেস্যে রওনা হয়ে যাবে ভারতীয় দল।গোটা ক্রিকেট দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে শুরু হবে এই দুই দেশের মারকাতারি ক্রিকেট যুদ্ধ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর