নজরবন্দি ব্যুরোঃ পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস । আজ মঙ্গলবার, সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত দিয়েছেন ২৩ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী। তবে সেরেনা যে টেনিসকে খুব শীঘ্রই বিদায় জানাবেন তা এক প্রকার নিশ্চিৎ ছিল।
আরও পড়ুনঃ অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট এর কথা লেখেন তিনি, বিস্ফোরক মন্তব্য চিকিৎসক চন্দ্রনাথের


এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা তিনি করে দিলেন। তবে শেষবারের মতন টেনিস কোর্টে নামবেন সেরেনা। ঘরের মাঠে ইউএস ওপেন খেলেই অবসর ঘোষণা করবেন প্রাক্তন পয়লা নম্বর টেনিস তারকা। আগামী ২৭ আগস্ট শুরু হবে ইউএস ওপেন।

আসরটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। সেরেনা জানিয়েছেন, ওটাই তাঁর শেষ আসর। তিনি পরিবারকে সময় দিতে চান। সন্তানকে সময় দিতে চান। তিনি একজন নারী বলেই তাঁকে পরিবার-সন্তানের কথা চিন্তা করতে হচ্ছে। পুরুষ হলে হয়তো এই কলাম লিখতে হতো না বলেও উল্লেখ করেছেন।



পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরেনা উইলিয়ামস

টেনিস থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত যে তাঁর পক্ষে কতটা কঠিন সেটাও স্পষ্ট সেরেনার লেখায়। এ বিষয়টি নিয়ে তিনি নিজের স্বামী কিংবা বাবা-মায়ের সঙ্গেও আলোচনা করেন না বছর চল্লিশের কিংবদন্তি। অবসর নিয়ে কিছু বলতে গেলেই তাঁর গলায় দলা পাকিয়ে আসে, তিনি কাঁদতে থাকেন বলেও জানিয়েছেন সেরেনা।








