Anubrata Mandal: অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট এর কথা লেখেন তিনি, বিস্ফোরক মন্তব্য চিকিৎসক চন্দ্রনাথের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত মণ্ডলের অনুরোধেই তিনি কার্যত চাপে পড়ে সাদা কাগজে বেড রেস্ট লিখে দিয়েছিলেন৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ তাঁর আরও অভিযোগ, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশেই অনিচ্ছা সত্ত্বেও অনুব্রতর বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন তিনি৷

আরও পড়ুনঃ আজ ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন

সোমবারেও তলব এড়িয়ে কলকাতায় হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে এসেছিলেন। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এরপর মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী তাঁকে পরীক্ষা করেন। তৃণমূল নেতার বাড়িতে কেন সরকারি মেডিক্যাল দল গেছে, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট এর কথা লেখেন তিনি, বিস্ফোরক মন্তব্য চিকিৎসক চন্দ্রনাথের
অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট এর কথা লেখেন তিনি, বিস্ফোরক মন্তব্য চিকিৎসক চন্দ্রনাথের

এবার সেই বিতর্কেই বিস্ফোরক মন্তব্য করলেন চিকিৎসক চন্দ্রনাথ। বোলপুরের চিকিৎসক আরও বলেন, ‘আমি ডঃ বুদ্ধদেব মুর্মুকে বলেছিলাম যে, ওঁর নামে কোনও কাগজ হাসপাতাল থেকে ইস্যু করে দিন। উনি বলেছিলেন, কোনও কাগজের প্রয়োজন নেই। কোনও প্যাড নয়, সাদা কাগজেই  লিখে দিন।’ তবে চিকিৎসক প্যাডে প্রেসক্রিপশন লেখেননি।

ওনার ফিসচুলায় কিছুটা সংক্রমণ আছে৷ কিছুটা শ্বাসকষ্ট, হাইপার টেনশন, মানসিক অবসাদও আছে৷ বেড রেস্ট নিলে ভাল৷ কিন্তু সাপোর্টিভ সিস্টেম দিয়ে নিয়ে গেলে অসুবিধা নেই৷'

চিকিৎসকের কথায়, ‘উনি আমাকে অনুরোধ করলেন, আমাকে ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দিন।’ মানসিকভাবে খুবই চাপে ছিলেন অনুব্রত। তাই দাপুটে নেতার অনুরোধে তাই লিখতেই বাধ্য হয়েছিলেন চিকিৎসক।

অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট এর কথা লেখেন তিনি, বিস্ফোরক মন্তব্য চিকিৎসক চন্দ্রনাথের

অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট এর কথা লেখেন তিনি, বিস্ফোরক মন্তব্য চিকিৎসক চন্দ্রনাথের

এর পরেই সাংবাদিকের প্রশ্ন, অনুূব্রত মণ্ডল কি বুধবার কলকাতায় গিয়ে সিবিআই-এর মুখোমুখি হওয়ার মতো অবস্থায় আছেন? ওই চিকিৎসকের জবাব, ‘ওনার ফিসচুলায় কিছুটা সংক্রমণ আছে৷ কিছুটা শ্বাসকষ্ট, হাইপার টেনশন, মানসিক অবসাদও আছে৷ বেড রেস্ট নিলে ভাল৷ কিন্তু সাপোর্টিভ সিস্টেম দিয়ে নিয়ে গেলে অসুবিধা নেই৷’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত