নজরবন্দি ব্যুরোঃ নাটকীয় রাজনৈতিক পরিবর্তন বিহারে। বিজেপির হাত ছাড়লেন নীতীশ কুমার। ইস্তফা মুখ্যমন্ত্রী পদেও। মহাজোট করে ফের সরকার গড়ার পথে নীতীশ। কিন্তু গোটা এই পর্বে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে! বিজেপি তো বটেই, ঘরোয়া ভাবে আরজেডি-কংগ্রেস এমনকি বাম দলগুলির নেতারাও বলছেন,
আরও পড়ুনঃ ১৯ আগস্টের মধ্যেই বকেয়া DA-র প্রথম কিস্তি, বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্যে।


যে ভাবে গত কয়েক বছরে নীতীশ ডিগবাজি খেয়েছেন, তাতে আসন্ন লোকসভা বা ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে তিনি যে ফের অবস্থান পরিবর্তন করবেন না, এমন নিশ্চয়তা কোথায়! এ বারে বিজেপির সঙ্গ ছেড়ে তিনি যোগ দিয়েছেন আরজেডি, কংগ্রেসের সঙ্গে। সেই নতুন সরকারের হয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

সুত্রের খবর আজ দুপুর ২টো তে মুখ্যমন্ত্রীর পদে সপথ নেবেন তিনি। সূত্রের আরও খবর, মন্ত্রিসভা তৈরি হতে পারে আগের ফর্মুলাতেই। অর্থাৎ নীতীশের পূর্বতন জোটসঙ্গী বিজেপি যে মন্ত্রিসভার পদগুলি পেয়েছিল, সেগুলিই চলে যেতে চলেছে আরজেডি-র হাতে। আর জেডিইউ-এর যে পদগুলি ছিল, সেগুলি থাকছে নীতীশের দলের বিধায়কদের হাতেই।



কিন্তু কং ও আরযেডি থেকে বেরিয়ে এসে সেই সময় তিনি বলেছিলেন, “আমার দমবন্ধ হয়ে আসছিল, আমার বিবেক আমায় নাড়া দিয়েছে… অন্য কোনও উপায় ছিল না।” যাদবদের ইঙ্গিত করে নীতীশ বলেছিলেন, “এই ধনের অবস্থান না নিলে আমি ভুল করব, আমি এই ধরনের রাজনীতি করি না।”

আজ ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন
কিন্তু ৫ বছর পরে আবার সেই আরজেডি কে সঙ্গে নিয়ে সরকার গড়ার পথে নিতিশ। তাই অন্য দলের নেতা থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে কি হবে তা এখনি বলা যাচ্ছে না।







