নজরবন্দি ব্যুরোঃ চারটি শাড়ি এবং ১০ কেজি মিষ্টি, পদ্মাপার থেকে কলকাতায় এলো পুজোর উপহার। চারটি শাড়ি এবং ১০ কেজি মিষ্টি। অতিমারীর মাঝেও উৎসবের রঙে মাতোয়ারা এপার এবং ওপার বাংলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যে উপহার দেওয়া নেওয়া হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। কারণ, একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার তো একটাই উপলক্ষ্য। আর তাই দুর্গাপুজোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুনঃবাইডেন জিতলে ভারত বিপাকে পড়বে,দাবি ট্রাম্প পুত্রের।
চারটি শাড়ি এবং ১০ কেজি মিষ্টি। শোনা যাচ্ছে, দুর্গাপুজোর উপহার হিসাবে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন শেখ হাসিনা। এছাড়াও সঙ্গে উপহার হিসাবে রয়েছে ফুল। যদিও সেসব কিছুই এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এসে পৌঁছয়নি হাসিনার উপহার। সূত্রের খবর, বাংলাদেশের হাই কমিশনার তৌফিক হাসান সোমবারই সেই উপহার নবান্নে মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেবেন। চলতি বছরের পুজোর উপহার অবশ্য আগে থেকেই পাঠাতে শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে ধাপে ধাপে বাংলায় এসেছে পদ্মার ইলিশ। যা পেয়ে বেজায় খুশি ভোজনরসিক মাছে-ভাতে বাঙালি। তবে এবার খোদ মুখ্যমন্ত্রীকে উপহার পাঠালেন তিনি। এমনিতেই মমতা এবং হাসিনার সম্পর্ক বেশ ভাল। তাঁদের মধ্যে উপহার বিনিময়ে রীতিও রয়েছে। বাংলাদেশে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হাসিনার বাড়িতে গিয়েছেন। বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ঘুরে দেখেছেন তিনি। এছাড়া ইডেনে ঐতিহাসিক গোলাপি বল টেস্টের সময়েও হাসিনা এসেছিলেন বাংলায়।
চারটি শাড়ি এবং ১০ কেজি মিষ্টি, পদ্মাপার থেকে কলকাতায় এলো পুজোর উপহার । ইডেনে একইসঙ্গে দাঁড়িয়ে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করেন তাঁরা। সেই সময়ও দু’জনের মধ্যে যথেষ্ট আন্তরিকতাই নজরে পড়েছিল সকলের। এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে জলবন্টনের সমস্যাও কিছুটা কম। বাণিজ্যিক সম্পর্কও বেশ ভাল। তাই সব মিলিয়ে সেই আন্তরিক সম্পর্কের সৌজন্যেই দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।



