বাইডেন জিতলে ভারত বিপাকে পড়বে,দাবি ট্রাম্প পুত্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাইডেন জিতলে ভারত বিপাকে পড়বে,দাবি ট্রাম্প পুত্রের। বাইডেন জিতলে ভারত বিপাকে পড়বে। জো বাইডেন ক্ষমতায় এলে চিনের পাশেই দাঁড়াবেন। আর সেটা ভারতের পক্ষে বিপজ্জনক হবে। এক অনুষ্ঠানের মঞ্চ থেকে রবিবার এমনই মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র। দুর্নীতির প্রসঙ্গে তুলে ওই মঞ্চ থেকেই বাইডেনকে নিশানা করে তোপ দাগলেন তিনি। বাইডেন ও তাঁর পরিবারের দুর্নীতি প্রসঙ্গে ‘লিবেরাল প্রিভিলেজ’ নামে একটি বইও লিখেছেন ট্রাম্প পুত্র। রবিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একটি অনুষ্ঠানে সেই বইটি প্রকাশ করেন।

আরও পড়ুনঃএবার শ্রীলঙ্কার সঙ্গে যৌথ নৌ মহড়া,শুরু হল ‘স্লিনেক্স’ নৌ মহড়ার অষ্টম অধ্যায়

তিনি বলেন, “চিন যে ভাবে শাসাচ্ছে সেটা আমাদের সকলকে বুঝতে হবে। আমার মনে হয়, এই পরিস্থিতিটা ইন্দো-মার্কিনদের থেকে আর কেউ ভাল কেউ বুঝবেন না।” লাদাখে সীমান্ত নিয়ে চিনের সঙ্গে ভারতের টানাপড়েনের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তাঁর মন্তব্য, “নির্বাচনে লড়াইয়ের জন্য বাইডেনের ছেলেকে দেড়শো কোটি ন মার্কিন ডলার দিয়েছে চিন। বাইডেনরা ব্যবসায়ী। টাকার জন্য ওঁরা বিক্রি হয়ে যেতে পারেন। যা ভারতের পক্ষে মোটেই ভাল হবে না।”

শুধু চিন নয়, টাকা পেলে রাশিয়ার কাছেও যে বাইডেনরা বিক্রি হয়ে যেতে পারেন সেই আশঙ্কাও প্রকাশ করেছেন জুনিয়র ট্রাম্প। আর সেটা ডেমোক্র্যাট সমর্থকদের পক্ষেও ভাল হবে না বলে মন্তব্য করেন তিনি। বাইডেন জিতলে ভারত বিপাকে পড়বে। এহেন মন্তব্য হঠাৎ কেনই বা করলেন তিনি? সোজা কথায় বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পকে পুণরায় প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করাই এখন তাঁর মূল লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে ইন্দো-মার্কিনদের বিপুল সমর্থন জরুরি।

বাইডেন জিতলে ভারত বিপাকে পড়বে,দাবি ট্রাম্প পুত্রের। আর সেটা জোটাতেই দিনরাত এক করে ফেলছেন ট্রাম্প-পুত্র। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে ইন্দো-মার্কিনদের প্রশংসা করে তিনি বলেন, “ট্রাম্প পরিবারের সঙ্গে এই সম্প্রদায়ের যথেষ্ট ভাল বোঝাপড়া রয়েছে। ইন্দো-মার্কিনরা যথেষ্ট পরিশ্রমী, পরিবারকেন্দ্রিক এবং শিক্ষাকেন্দ্রিক।” নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প-পুত্র। তিনি বলেন, “আমদাবাদে ট্রাম্প-মোদীর ওই র‌্যালি সত্যিই অভূতপূর্ব ছিল। মোদীকে পাশে নিয়ে সে দিন বাবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত