Horoscope: সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ শনিবার! আর আজকের এই দিনে মহালক্ষ্মী রাজযোগে একাধিক রাশি জাতকদের ফিরবে সৌভাগ্য! পাশাপাশি আসতে পারে টাকা! এই দিনে রয়েছে একাধিক রাশিতে আর্থিক লাভ। এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

আরও পড়ুন: Gold Price: অক্ষয় তৃতীয়ার আগেই ফের বাড়ল সোনার দর, চিন্তায় মাথায় হাত ক্রেতাদের

WhatsApp Image 2023 04 16 at 5.24.41 PM 1
সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন রাশিফল

মেষ: আজ আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক কলহের যোগ রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

WhatsApp Image 2023 04 16 at 5.25.08 PM 1

বৃষ: আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

WhatsApp Image 2023 04 16 at 5.25.29 PM 1

মিথুন: আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। আজ আপনার কোনও আশা পূর্ণ হতে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়।

WhatsApp Image 2023 04 16 at 5.25.51 PM 1

কর্কট: বাড়তি খরচের সম্ভাবনা আছে। আপনার করা মজা অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ কোনও কারণে অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ আগুন থেকে একটু সাবধান থাকুন, দুর্ঘটনার যোগ রয়েছে। আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

WhatsApp Image 2023 04 16 at 5.26.20 PM 1

সিংহ: কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উচ্চ শিক্ষায় সাফল্যের যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। আজ চোখের সমস্যায় ভুগতে হতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

WhatsApp Image 2023 04 16 at 5.26.46 PM 1

কন্যা: কোনও কারণে আজ সারাদিন মানসিক চাপ ও চিন্তা বজায় থাকবে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।

WhatsApp Image 2023 04 16 at 5.27.31 PM 1

তুলা: আজ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের সমস্ত সমস্যা আজ কেটে যাওয়ার যোগ রয়েছে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চিন্তা-ভাবনা করতে পারেন। বাড়িতে কোনও পূজোর জন্য আলোচনা হতে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে।

WhatsApp Image 2023 04 16 at 5.28.03 PM 1

বৃশ্চিক: নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। কাজের জন্য খুব ভালো সময়। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে।

সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন আপনার আজকের রাশিফল

ধনু: আজ ভালো কোনও বিষয়ে প্রশিক্ষণ লাভ করতে পারবেন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

WhatsApp Image 2023 04 16 at 5.29.07 PM 1

মকর: অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চাকরি ক্ষেত্রে ভাল কোনও খবর পেতে পারনে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। ঋণ নিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে।

সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন আপনার আজকের রাশিফল
সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন আপনার আজকের রাশিফল

কুম্ভ: কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ সারাদিন আপনার মনে শত্রু ভয় থাকবে। আজ প্রবঞ্চিত হওয়ার যোগ রয়েছে। মাঙ্গলিক কোনও কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে।

সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন আপনার আজকের রাশিফল

WhatsApp Image 2023 04 16 at 5.30.07 PM 1 1
সপ্তাহান্তে মহালক্ষ্মী রাজযোগে আসবে সৌভাগ্য, জানুন আপনার আজকের রাশিফল

মীন: ভাইয়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আজ সারাদিন কোনও কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে। বাবা-মায়ের অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধার্মিক দিকে আজ আগ্রহ বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত