মাধ্যমিক-একাদশ-দ্বাদশের প্র্যাকটিকাল, সব মিলিয়ে তৈরি হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিক-একাদশ-দ্বাদশের প্র্যাকটিকাল, সব মিলিয়ে তৈরি হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকের ফলাফলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরেই সিদ্ধান্ত জানানো হয়েছে উচ্চমাধ্যমিক নিয়ে। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত করার পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পরীক্ষার্থী-অভিভাবক সকলকে স্বস্তি দিয়ে আজই জানিয়ে দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ নবমের বার্ষিক ফলাফল আর দশমের ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট

সেই মতো আজ মাধ্যমিকের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরেই রায় ঘোষোণা হয়েছে উচ্চমাধ্যমিকের বিষয়ে। জানানো হয়েছে ২০২১ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের চূড়ান্ত ফলাফল তৈরি হবে একাদশ দ্বাদশ এর ফল ছাড়াও ২০১৯ এর মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার পাওয়া ৪ টি বিষয়ের প্রাপ্ত নাম্বার নিয়ে, ৪০ শতাংশ নাম্বার যাবে তার ওপর ভিত্তি করেই। বাকি নাম্বার যাবে একাদশের বার্ষিক পরীক্ষায় থিওরিতে প্রাপ্ত নম্বর এবং দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল এবং প্রজেক্টের নাম্বার থেকে।

তবে মাধ্যমিকের মতোই জানানো হয়েছে থাকবে পরীক্ষায় বসার সুবিধাও। যারা এই মূল্যায়ন পদ্ধতিতে খুশি নয়, তারা চাইলে বসতে পারবে পরীক্ষায়। রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে আজ বিকেলে জানানো হয়েছে কোভিড পরিস্থিতি ঠিক হলেও নেওয়া হবে সেই পরীক্ষা। সেখানে প্রাপ্ত নাম্বারই থাকবে তাদের মার্কশিটে।

অন্যদিকে মাধ্যমিকের বিষয়ে জানানো হয়েছে, নবমের বার্ষিক ফলাফল আর দশমের ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট। কিভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মুল্যায়ন, তা ঘোষণা করার কথা ছিল আজ।  সেই মতো আজ শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক ফলাফল আর দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার নম্বরকে মান্যতা দিয়ে তৈরি হবে তাদের মার্কশিট।

ভোটের কারণে এবার আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক ছিল নির্বাচন মিটলেই হবে দুটি পরীক্ষায়। কিন্তু ভোট শেষের আগেই রাজ্য সহ গোটা দেশে হানা দেয় করোনার সেকেন্ড ওয়েভ। নয় সরকার গঠনের পর একের পর এক আলোচনার পর এবং এই নিয়ে সাধারন মানুষের মতামত নিয়ে এবছরের মত দুই মহাগুরুত্বপূর্ণ দুই পরীক্ষাই স্থগিত রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরীক্ষার্থীদের মূল্যায়ন কোন পথে এগোবে তা পরিষ্কার ছিল না। গতকাল জানানো হয়েছিল আজ রাজ্য শিক্ষা দপ্তর জানাবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই মতো আজ শুক্রবার ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত