নবমের বার্ষিক ফলাফল আর দশমের ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবমের বার্ষিক ফলাফল আর দশমের ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট। কিভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মুল্যায়ন, তা ঘোষণা করার কথা ছিল আজ।  সেই মতো আজ শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক ফলাফল আর দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার নম্বরকে মান্যতা দিয়ে তৈরি হবে তাদের মার্কশিট।

আরও পড়ুনঃ শুধু মমতা নন, ভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৪ TMC প্রার্থী

তবে এটাই একমাত্র উপায় নয়, যদি কন শীক্ষার্থী এই পদ্ধতিতে খুশি না হয়ে থাকে, তাহলে সে পরীক্ষায় বসতে পারবে। রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে আজ বিকেলে জানানো হয়েছে কোভিড পরিস্থিতি ঠিক হলেও নেওয়া হবে সেই পরীক্ষা। আজকের ঘোষিত মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই বছরে সমান গুরুত্ব পাচ্ছে নবম এবং দশম শ্রেণির ফলাফল। তবে এই মূল্যায়ন পদ্ধতিতে যারা না খুস, তারা বসতে পারবে ওই পরীক্ষায়। সেখানে প্রাপ্ত নাম্বারই থাকবে তাদের মার্কশিটে।

ভোটের কারণে এবার আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক ছিল নির্বাচন মিটলেই হবে দুটি পরীক্ষায়। কিন্তু ভোট শেষের আগেই রাজ্য সহ গোটা দেশে হানা দেয় করোনার সেকেন্ড ওয়েভ। নয় সরকার গঠনের পর একের পর এক আলোচনার পর এবং এই নিয়ে সাধারন মানুষের মতামত নিয়ে এবছরের মত দুই মহাগুরুত্বপূর্ণ দুই পরীক্ষাই স্থগিত রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরীক্ষার্থীদের মূল্যায়ন কোন পথে এগোবে তা পরিষ্কার ছিল না। গতকাল জানানো হয়েছিল আজ রাজ্য শিক্ষা দপ্তর জানাবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই মতো আজ শুক্রবার ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন