নজরবন্দি ব্যুরোঃ ফের প্রতিশ্রুতি ভঙ্গ মুখ্যমন্ত্রীর। এবার আন্দোলনে গ্রামীন সম্পদ কর্মী (SAVRP) রা। সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন এর ডাকে আজ ডেপুটেশন দেওয়া হয় একাধিক দাবিতে। আজ হাওড়া জেলার ডোমজুড় ব্লকে সামাজিক দূরত্ব মেনে BDO র নিকট ডেপুটেশন দিল গ্রামীন সম্পদ কর্মীরা। জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর গত ২০১৫ সাল থেকে সারা রাজ্যের গ্রামীন সম্পদ কর্মীরা নিয়োগ পারীক্ষা নেয়। সেই পরীক্ষার মেধা তালিকার মাধ্যমে কর্মী নিয়োগ হয়েছিল বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলিতে।
আরও পড়ুনঃ স্নাতক স্তরে ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।


কর্মীদের অভিযোগ প্রতি বছর ২ বার করে সামাজিক নিরীক্ষার কাজ হওয়ার কথা থাকলেও বর্তমানে বছরে মাত্র ১ বার MGNREGA, PMAY, BAY, NSAP এর ওপর সামাজিক নিরীক্ষার কাজ করানো হয়। এছাড়া বছরে আগে ২০ দিন করে সামাজিক নিরীক্ষার কাজ হলেও বর্তমানে বছরে মাত্র ১৫ দিন কাজ হয়। পাশাপাশি বাকি দিন গুলোতে প্রতি মাসে ২০ দিন করে দিনপ্রতি ১৭৫ টাকায় মাসে ৩৫০০ টাকায় পতঙ্গবাহিত রোগপ্রতিরোধ এর কাজ করানো হয়। তাঁদের অভিযোগ সামান্য টাকার বিনিময়ে কাজ করান হয় কিন্তু এই টাকা পেতেও ৩ বা ৪ মাস সময় লাগে।
সেই সময় সংসার নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ে। তাঁর ওপর এখন কোভিড পরিস্থিততে তাঁদের অবস্থা না খেতে পাওয়ার মতই। সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ডাকে ৩ বার কোলকাতায় আন্দোলন করা হয়েছিল। তাঁরা জানিয়েছে লোকসভা ভোটের প্রাক্কালে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটা জনসভায় গিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন VRP দের তিনি একটা সিস্টেম এ নিয়ে আনবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে তাঁরা বিভিন্ন ভাবে সরব হয়েও কোন ফল পাননি বলে জানিয়েছেন এই কর্মীরা। তাই এদিন ডোমজুড় ব্লকের গ্রামীন সম্পদ কর্মীরা ব্লক ডেভলপমেন্ট অফিসারের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবিসমূহ প্রেরণ করার জন্য ডেপুটেশন দিয়েছে। দেপুটেশনে যে দাবিগুলি উল্লিখিত রয়েছে সেগুকি হল যথাক্রমে।


১) মাননীয় মুখ্য মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীন সম্পদ কর্মীদের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। ২) গ্রামীণ সম্পদ কর্মীদের স্থায়ী করণ করতে হবে। ৩) গ্রামীন সম্পদ কর্মীদের স্বাস্থ্যসাথী ও জীবন বীমা চালু করতে হবে। ৪) স্পর্শকাতর ,ডেঙ্গু, মারণব্যাধি কাজের জন্য উপযুক্ত প্রটেকসনের ব্যবস্থা করতে হবে। ৫) সরকারি কর্মচারীর সমমর্যাদা দিতে হবে। গ্রামীন সম্পদ কর্মী ব্লক কমিটি এর পক্ষ থেকে কৃশানু মাখাল, সৌরভ ঘোষ, অনিমেষ আদক, শেখ রিয়াজুল, দেবাশিস পাত্র, বিমল বাড়ুই, প্রমুখ উপস্থিত ছিলেন এদিন।







