Weather update: ৪০ ডিগ্রি পারদ চড়বে বাংলায়! জারি তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টি কি হবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তীব্র গরমে পুড়বে রাজ্যবাসী। চলতি মাসের ১০-১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত। শুধু তাই নয়, তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কিন্তু বৃষ্টি কি হবে? চৈত্রেই যদিও তাপমাত্রার এতটা বেড়ে যায়, তাহলে আগামী কয়কমাস রাজ্যবাসীদের জন্য বাইরে বেরানো আরও কঠিন হতে চলছে! জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: পার্কিং ফি বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে মেয়রকে বিঁধলেন কুণাল, বিরোধীরা পাচ্ছেন অন্য গন্ধ

WhatsApp Image 2023 04 06 at 4.23.07 PM

প্রসঙ্গত, টানা কয়েকদিন বাংলায় দাপিয়ে বেড়িয়েছে বৃষ্টি! কিন্তু এই সপ্তাহে তেমন কোনও সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়ার জেরে অস্বস্তি বাড়বে কলকাতায়। ঝড় জলের সম্ভাবনা কাটিয়ে এবার বাংলায় বাড়বে রোদের তাপ! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত হু হু করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

WhatsApp Image 2023 04 06 at 4.23.07 PM 1

তবে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা।

৪০ ডিগ্রি পারদ চড়বে বাংলায়, বৃষ্টির সম্ভাবনা নেই

WhatsApp Image 2023 04 06 at 4.23.08 PM
৪০ ডিগ্রি পারদ চড়বে বাংলায়, বৃষ্টির সম্ভাবনা নেই

আজ, শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো একটু বাড়বে। কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এই সপ্তাহেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন