নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা। সহ অভিনেতাদের সঙ্গে হোলি উৎসবে মেতেছিলেন তিনি। নিজের স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন একাধিক ছবি। মুহুর্তের মধ্যে সব কিছু পাল্টে গেল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রবীণ অভিনেতা সতীশ কৌশিকের। তাঁর অকাল প্রয়াণে শোকাহত গোটা বলিউড।
আরও পড়ুনঃ শহরে আবারও টাকার পাহাড়, নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি
বন্ধুর মৃত্যুতে অভিনেতা অনুপম খের বলেছেন, জানি, মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য। কিন্তু প্রিয় বন্ধুর সম্পর্কে এ কথা লিখতে হবে তা স্বপ্নেও ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্বে ছেদ পড়ল! তোমাকে ছাড়া জীবন আগের মত থাকবে না, সতীশ!

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে তিনি গুরুগ্রামে এক পরিচিতের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। গাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই, গাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে গুরুগ্রামের একটি নামী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আজ তাঁর দেহ মুম্বইয়ে আনা হবে।
মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা, উৎসবের উদযাপনের পর নিঃশব্দে চলে গেলেন

১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম গ্রহণ করেন সতীশ কৌশিক। বলিউডে আসা আগে থিয়েটারে পরিচিত অর্জন করেছিলেন তিনি। মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মাস্তানা, রাম লাখন, সাজন চলে সসুরাল, রূপ কি রানি, চোরো কা রাজা, তেরে নাম সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য বারবার বিশেষ সম্মানও পেয়েছেন। পাশাপাশি তিনি স্ক্রিনরাইটার, পরিচালক ও প্রযোজক হিসাবেও কাজ করেছেন।



