নজরবন্দি ব্যুরোঃ শহরে আবারও টাকার পাহাড়। নিউটাউনে ভুয়ো কল সেন্টারে পুলিশি হানায় উদ্ধার ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। উদ্ধার হয়েছে ১১টি ঘড়ি। দুটো সোনার আংটি। সূত্রের খবর, গত ৪ তারিখে ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের।
আরও পড়ুনঃ একটা অনুব্রত গেছে, হাজারটা দেবাংশু-মদন মিত্র তৈরি হয়েছে, খোঁচা মদন মিত্রের
তাঁরা গুজরাট ও দিল্লিতে থাকেন বলে জানা যাচ্ছে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁদের কাছ ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনার তদন্ত চলতে চলতেই গত ৬ তারিখে লিলুয়াতে হানা দেয়। সেখানে আরও দুজনকে পাকড়াও করা হয়। তাঁদের কাছে থাকা মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ।
টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে চার ভিনরাজ্যের বাসিন্দা-সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, বেআইনি কলসেন্টারের নামে বিদেশিদের প্রতারণা তদন্তে নেমে বিপুল টাকা উদ্ধার করল পুলিশ। বুধবার নিউটাউনের দু’টি অ্য়াপার্টমেন্টে হানা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। দু’টি অ্যাপার্টমেন্ট জুড়ে ভুয়ো কলসেন্টার চলছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, কলকাতার সল্টলেক, নিউটাউন ও হাওড়ার লিলুয়া এলাকায় ৮-১০টি ভুয়ো কলসেন্টার রয়েছে। যার আড়ালে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্র চলে। তাদের ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে সাইবার প্রতারণা করে এই কলসেন্টার চক্রের মালিকরা।
শহরে আবারও টাকার পাহাড়, নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাই গৌরব সোনি এবং সৌরভ সোনিকে গ্রেফতার করা হয়। তবে তদন্ত চলায় এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ। অচেনা কাউকে বাড়ি বা ফ্যাট ভাড়া দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।



