Madan Mitra: একটা অনুব্রত গেছে, হাজারটা দেবাংশু-মদন মিত্র তৈরি হয়েছে, খোঁচা মদন মিত্রের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একটা অনুব্রত গেছে, হাজারটা দেবাংশু-মদন মিত্র তৈরি হয়েছে। আমাকে দিলে আমি বীরভূমে একমাস থেকে ভোট করতে রাজি আছি। অনুব্রতর হাতে তৈরি করা মাটি। সেটা বদলায়নি। অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে যেতেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুনঃ DA Protest: ধর্নামঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন, ধর্মঘটের আগে বাড়ছে অসুস্থতার সংখ্যা

কামারহাটির বিধায়কের কথায়, আমি রাজি বীরভূমের দায়িত্ব নিতে। এরপরেই তিনি বলে বসেন, আমি আমার তরফ থেকে বলে রাখলাম। রোম যেমন একদিনে তৈরি হয়নি, মোঘল সাম্রাজ্য যেমন একদিনে ধ্বংস হয়ে যায়নি। তেমন একটা তিহাড়ে বীরভূম বদলাবে না। মদন মিত্রের এই মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমজুড়ে জেলা নেতৃত্বের মধ্যে যে ক্ষোভ দেখা দিয়েছিল সেই ক্ষোভ আগামী দিনে আরও ছড়িয়ে পড়ার আগে মদন মিত্রের এই মন্তব্য ঘিরে একাধিক প্রশ্নের জট পাকাতে শুরু করেছে।

335081504 220032273914259 1573214745830331857 n

মদন মিত্র নিজেকে অনুব্রত মণ্ডলের অনুগামী ভাবতে রাজি রয়েছে। মুখ্যমন্ত্রী তো ওখানে নিজে দায়িত্ব নিয়েছে। উনি মুখ্যমন্ত্রীকে বলুন। দায়িত্ব দেবে। এসমস্ত চটকদারি কথার কোনও ভিত্তি নেই। এমনটাই পাল্টা মন্তব্য করেন বাম নেতা সুজন চক্রবর্তী।

একটা অনুব্রত গেছে, হাজারটা দেবাংশু-মদন মিত্র তৈরি হয়েছে, দাবি মদনের 

335065762 1386812728814137 8898314391420540506 n

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পড়ে একই মামলায় বিপুল টাকা নয়ছয়ের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে ৩ দিনের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। আগামী দিনে আরও বিস্ফোরক তথ্য তাঁর কাছ থেকে বেরিয়ে আসতে পারে বলে মনে করছে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর