শোকের ছায়া সঙ্গীতজগতে, পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকবার্তা মোদী-মমতার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সঙ্গীতদুনিয়ায় ফের দুঃসংবাদ! প্রয়াত পণ্ডিত শিবকুমার শর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪। গত ৬ মাস ধরেই কিডনির অসুখে ভুগছিলেন সঙ্গীতজ্ঞ। ডায়ালিসিসও চলছিল। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শিবকুমার। জম্মু-কাশ্মীরের অনামী এক বাদ্যযন্ত্র সন্তুরকে নয়া পরিচয় দিয়েছিলেন শিবকুমার।

আরও পড়ুনঃ মোহালির বিস্ফোরণে তৎপর পুলিশ, সন্দেহভাজনদের নেওয়া হল হেফাজতে

ধ্রুপদী সঙ্গীতে সন্তুরকে সরোদ এবং সেতারের সঙ্গে জুড়েছিলেন তিনি। ফলে জাতে উঠেছিল ভূস্বর্গের এই বাদ্যযন্ত্র। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব সঙ্গীত জগতেও সন্তুরের নামডাক হয় তাঁর হাত ধরেই। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া পড়ে সঙ্গীতদুনিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক জ্ঞাপন করেছেন পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে।

শিবকুমার শর্মা ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি ভারতের জম্মুতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সঙ্গীতের আবেশেই বড় হয়ে ওঠেন তিনি। বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সঙ্গীতশিল্পী। মাত্র ৫ বছর বয়স থেকেই শিবকুমার শর্মা তাঁর বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।

 

শোকের ছায়া সঙ্গীতজগতে, পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকবার্তা মোদী-মমতার!
শোকের ছায়া সঙ্গীতজগতে, পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকবার্তা মোদী-মমতার!

তবে উমা দত্ত শর্মার আগ্রহ ছিল সন্তুর নিয়ে। তাই অনেক গবেষণাও করেছিলেন সেই বাদ্যযন্ত্র নিয়ে। এবং পরে সিদ্ধান্ত নেন যে তাঁর ছেলে শিবকুমারকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুরবাদক হিসেবে গড়ে তুলবেন। সেই চিন্তা থেকেই শিবকুমার শর্মা ১৩ বছর বয়স থেকে সন্তুরের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। জম্মু ও কাশ্মীরের সেই ছোট্ট বাদ্যযন্ত্রের হাত ধরে তিনি বিশ্বের শাস্ত্রীয় সঙ্গীতদুনিয়ায় একপ্রকার বিপ্লব ঘটান।

shiv

শোকের ছায়া সঙ্গীতজগতে, পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকবার্তা মোদী-মমতার!

ssss

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে জুটি বেঁধে বহু বাণিজ্যিক সিনেমার মিউজিক কম্পোজ করেছেন শিবপ্রসাদ। তার মধ্যে যেমন বিশেষভাবে উল্লেখ্য- ‘সিলসিলা’, ‘লমহে’, ‘চাঁদনী’র মতো একাধিক সিনেমা। যে জুটি কিনা ‘শিব-হরি’ জুটি বলেই পরিচিত। সেই তিনিই আজ চিরতরে বিদায় নিলেন ইহজগৎ থেকে।

তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। দেশের শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এই অপূরণীয় ক্ষতির জন্য শোকবার্তা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন