অলিম্পিকে নামার আগেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন সানিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টোকিও অলিম্পিক শুরু হওয়ার মুখে নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সানিয়া মির্জা। আসন্ন গেমসে ভারতের পদক জয়ের অন্যতম আশা হতে চলা এই টেনিস তারকা যে এখনই অবসর নিচ্ছেন না, তা তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

উল্টে দেশের হয়ে আরও টেনিস খেলে যেতে চান সানিয়া মির্জা। কিন্তু আর কতদিন একইভাবে টেনিস কোর্টে খেলে যাবেন, তা অবশ্য বলতে পারছেন না সানিয়া মির্জা। আগামী অলিম্পিকেও তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা, সে ব্যাপারেও কিছু জানাননি টেনিস তারকা।

আরও পড়ুনঃ অলিম্পিকে করোনা জাল ছড়াচ্ছে, এবার আরও ২ অ্যাথলিটসহ মোট ১০ জন কোভিড আক্রান্ত

এক সন্তানের মা হওয়ার পাশাপাশি তাঁর শরীরে যে তিনটি অস্ত্রোপচারের রয়েছে, তা মাথায় আছে সানিয়ার। তা সত্ত্বেও টেনিস কোর্টে নেমে তিনি নিজের সেরাটা দিতে সর্বদা মুখিয়ে থাকেন বলে জানিয়েছেন মির্জা। আগামী অলিম্পিকেও দেশের হয়ে ১০০ শতাংশ উজাড় করে দিতে বদ্ধপরিকর টেনিস তারকা।৩৪ বছরের সানিয়া মির্জা নিজের কেরিয়ারের চতুর্থ অলিম্পিক খেলতে চলেছেন।

অলিম্পিকে নামার আগেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন সানিয়া

দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে এই নজির তিনি গড়তে চলেছেন। টোকিও গেমসের টেনিস বিভাগের মহিলাদের ডবলস ইভেন্টে অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে মাঠে নামার কথা সানিয়ার। যিনি নিজের বিশ্ব ক্রমতালিকার প্রেক্ষিতে টোকিওর বিমানের টিকিট সংগ্রহ করেছেন।

অলিম্পিকে নামার আগেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন সানিয়া
অলিম্পিকে নামার আগেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন সানিয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন