সুশান্তের মৃত্যুর প্রধান মাথা সন্দীপ সিং, চাঞ্চল্যকর অভিযোগ আনলেন করণী সেনার নেতা সুরজিত্ সিং রাঠৌর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাত্র দুদিন হয়েছে সুশান্ত মৃত্যু মামলার তদন্ত ভার নিয়েছে সিবিআই। শুরু থেকে তদন্তে তত্‍পর সিবিআই আধিকারিকরা। মময়নাতদন্তের রিপোর্ট করে দেখছেন তারা। ইতিমধ্যে জিজ্ঞেসাবাদ করা হয়েছে সুশান্তের পরিচারক ও রাধুনিকে জিজ্ঞেসা করা হয়েছে। এবং সুশান্তের সংস্থার কর্মচারীদেরও জিজ্ঞেসাবাদ করা হয়েছে।

অন্যান্য অভিযুক্তদের জেরা করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এমন সময় করণী সেনার নেতা সুরজিত্‍ সিং রাঠৌরের চাঞ্চল্যকর অভিযোগ। তিনি অভিযোগ করেন, ‘মোদি’ বায়োপিকের প্রযোজক সন্দীপ সিং-এর বিরুদ্ধে। সুরজিত্‍ সিং রাঠৌর দাবী করেন, সুশান্ত কাণ্ডের মাস্টারমাইন্ড প্রযোজক সন্দীপ সিং। কুপার হাসপাতালের মর্গে সুশান্তকে দেখতে যান বিয়া চক্রবর্তী। সেই সুরজিত্‍ সিং রাঠৌর রিয়ার সাথেই ওই জায়গায় উপস্থিত ছিলেন।

করণী সেনার নেতা রাঠৌর জানান, সেই সময়ে রিয়ার জন্য সুশান্তের মুখের থেকে কাপর সরান তিনি। রিয়া কান্নায় ভেঙ্গে পরেছিলেন। এবং বলেছিলেন ‘সরি বাবু’। সুরজিত্‍ সিং রাঠৌরের কথা অনুযায়ী তাঁরা দু’ঘন্টা মর্গে ছিলেন। এছাড়াও সুরজিৎ একাধিক ‍চাঞ্চল্যকর ও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বহু তথ্য তাঁর জানা আছে। তিনি মুম্বাই পুলিশের দিকে অভিযোগ করে বলেন, প্রযোজক সন্দীপ সিংয়ের নির্দেশে কাজ করেছে পুলিশ। এবং প্রযোজক সন্দীপের নির্দেশে একটি আলোচনা থেকে বাইরে রাখা হয় তাকে।

আরও পড়ুনঃ ২১-এর নির্বাচনকে পাখির চোখ করে যুব সমাজকে অগ্রাধিকার, আজ ৪ লক্ষ যুবকের তৃণমূলে যোগদান রাজ্যে।

এই সমস্ত বিষয়টি তিনি ডিসিপি অভিষেক ত্রিমুখেকে জানিছিলেন। রাঠৌর জানান, হাসপাতালে থাকাকালীন দুবাই থেকে একটি ফোন আসে সন্দীপ সিংয়ের কাছে। কিন্তু কে সে ফোন করেছিলেন তা জানা যায়নি। সুশান্তের পরিবারের আইনজীবী এ বিষয়ে বলেন, তাদের ধারণা তথ্য লোপাটের উদ্দেশ্যেই রিয়া মর্গে গেছিলেন। সেই দিক থেকে করণী সেনার নেতা সুরজিত্‍ সিং রাঠৌরের এই সমস্ত অভিযোগ অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সূত্রের খবর অনুযায়ী সিবিআই আধিকারিকরা বান্দ্রা পুলিশ স্টেশনে গিয়েছেন। এবং খুব শীঘ্রই রিয়া চক্রবর্তীকে সিবিআইয়ের সম্মুখীন হতে হবে বলে জানা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর