নজরবন্দি ব্যুরোঃ সামনেই একুশের নির্বাচন, করোনা আবহের মধ্যেই কোমর বাঁধতে শুরু করেছে শাসক থেকে বিরোধী সকল দলই। এবারের নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে বিজেপি। এমনিতেই করোনা ও আমফান নিয়ে কিছুটা ব্যাকফুটে তৃণমূল। আর এই ব্যকফুট থেকে ফ্রন্টফুটে আসতে তৃণমূল শরণাপন্ন হয় প্রশান্ত কিশরের।
আর তিনি তৈরি করেন মাস্টার প্ল্যান যার নাম ইউথ ইন পলিটিক্স। এই কর্মসুচির মধ্যে দিয়েই রাজ রণনীতি তৈরি হয়।এই কর্মসুচির মাধ্যমে রাজ্যের যুবসমাজকে রাজনীতিতে যোগদানর জন্য আহ্বান করা হয়, আর এর প্রভাব পরে ব্যাপক। সুত্রের খবর এই কর্মসুচিতে প্র্যায় ৪ লাখ যুবক-যুবতী যাঁদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে তারা রাজনীতিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন।


আজ তারাই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন। গত এক মাস ধরেই রাজ্যব্যাপী তৃণমূলে যোগদান শিবির চলছে। মুখ্যমন্ত্রীর আহ্বানে বহু রাজনৈতিক নেতা-কর্মী বিজেপি-সিপিএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, যাঁরা দল ছেড়ে গিয়েছিলেন তাঁরাও আবার ফিরে আসছেন। এবার লক্ষাধিক যুবককে যোগদান করাচ্ছে তৃণমূল।
আরও পড়ুনঃ নজির গড়ল কলকাতা পুরসভা। করোনা ঠেকাতে শুরু হচ্ছে বাড়ি বাড়ি টেস্ট।
আর আজ রাজ্যের বেশ কিছু জেলাতে যোগদান করাবেন তৃণমূলের যে নেতা মন্ত্রীরা তারা হলেন উত্তর ২৪ পরগনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনায় শুভাশিস চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারী। নদিয়ায় মহুয়া মৈত্র। হুগলিতে দিলীপ যাদব, হাওড়ায় (শহর) লক্ষ্মীরতন শুক্লা। মালদায় মৌসম বেনজির নুর।









