নজরবন্দি ব্যুরোঃ মার্চ মাসে স্যামসাং গ্যালাক্সি এম14 5G স্মার্টফোনের ঝলক সামনে আনে সংস্থা। ফিচার প্যাকড স্মার্টফোনের প্রথম লুকেই শোরগোল পড়ে যায় বাজারে। এবার দেশে লঞ্চ হল সেই ফোন। সাধ্যের মধ্যে সাধ পূরণ হবে এবার মধ্যবিত্তের। ফোনের সবচেয়ে বড় হাইলাইট বলা যেতে পারে এটির ব্যাটারি ক্যাপাসিটি।
আরও পড়ুনঃ আগামীকাল অভিষেককে তলব করল সিবিআই, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও পদক্ষেপ

৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এতে মিলবে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনটিতে 6.6 ইঞ্চির Full HD+ IPS LCD ডিসপ্লে থাকবে। 90 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে । স্যামসাং গ্যালাক্সি এম14 5G স্মার্টফোনে ইউজাররা পাবেন হাই স্পিড প্রসেসর 5nm Exynos চিপসেট।

দুরকম ভেরিয়েন্টের সঙ্গে বাজারে এসেছে এই ফোন। একটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অপরটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই ফোন দুটির দাম যথাক্রমে ১৩,৪৯৯ ও ১৫,৪৯৯ টাকা। তিনটি রঙ হল ব্লু, ডার্ক ব্লু এবং সিলভার। আগামী ২১ তারিখে এই ফোন বাজারে বিক্রি হবে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে।
৬ হাজার এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এম14 5G, জানুন বিস্তারিত

এই ফোনে ট্রিপল রিরা ক্যামেরা সেটআপ যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ডেপথ সেন্সর। ফ্রন্টে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ১০৮০P রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে পারবেন ইউজাররা। কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে রয়েছে 5G, 4G ওয়াইফাই, ইউএসবি টাইপ-সি এবং ব্লুটুথ 5.2।



