পেগাসাস নিয়ে সরব মমতা, শিবসেনার মুখপত্রে প্রশংসা বাংলার মেয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পেগাসাস নিয়ে সরব মমতা একেবারে প্রথম দিন থেকেই বাংলা থেকে দিল্লি, কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে তৃণমূল সরকার। বাংলায় শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন মমতা। আর দিল্লিতে সংসদ কক্ষ উত্তাল করে তুলেছিলেন সাংসদরা।

আরও পড়ুনঃ ফল বুঝতে পারছেন শুভেন্দু, রাজ্যসভায় জহরের বিপরীতে প্রার্থী দিল না BJP

পেগাসাস প্রোজেক্টে জানা গিয়েছে দেশের একঝাঁক রাজনীতিবিদ, সাংবাদিক ব্যাবসায়ীর ফোনে আড়ি পাতা হয়েছে। তালিকায় নাম উঠেছে অভিষেক-প্রশান্ত কিশোরেরও। ২১ এর ভোটের আগে তাঁদের ফোনে আড়ি পাতা হয়েছিল বলেই সুত্রের খবর।

পেগাসাস নিয়ে সরব মমতা, শিবসেনার মুখপত্রে প্রশংসা বাংলার মেয়ের
পেগাসাস নিয়ে সরব মমতা, শিবসেনার মুখপত্রে প্রশংসা বাংলার মেয়ের

দিন কয়েক পেরিয়ে গেলেও এখনো বিরোধীতার ঝাঁঝ কমায়নি তৃণমূল। কেন্দ্রের দিকে আঙুল তুলেছে মমতা সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাগাতার বিরোধীতার প্রশংসা করে আজ শিবসেনার মুখপত্রে ভুয়সী প্রসংশা করা হয়েছে।

শিবসেনার মুখপত্র ‘সামনা’তে লেখা হয়েছে পেগাসাস ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ গ্রহণ করেছে তা করা উচিত ছিল কেন্দ্র সরকারের। তার বদলে সংসদ কক্ষেও আলোচনার অনুমতি টুকু দিচ্ছে না কেন্দ্র সরকার।

পেগাসাস নিয়ে সরব মমতা, শিবসেনার মুখপত্রে প্রশংসা বাংলার মেয়ের
পেগাসাস নিয়ে সরব মমতা, শিবসেনার মুখপত্রে প্রশংসা বাংলার মেয়ের

এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিবাদ করছেন লাগাতার তা প্রশংসনীয়। উল্লেখ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান মুখ উদ্ধব ঠাকরের। এর আগেও সে রাজ্যের মুখপত্রে মমতার ভাবনা, রাজনীতির প্রশংসা করা হয়েছে একাধিকবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর