‘আশিতে আসিও না’, সল্টলেকে বৃদ্ধ দম্পতি খুনে চাঞ্চল্য শহরে

লিভিং রুমে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন যদুনাথবাবু। বাথরুমে মেলে মন্দিরাদেবীর রক্তাক্ত দেহ। দেহের পাশে মেলে রক্তমাখা ছুরি ও সুইসাইড নোট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সল্টলেকে জিসি ব্লকে হাড়হিম করা হত্যা কাণ্ড। শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ। অচৈতন্য অবস্থায় লিভিংরুমে পড়েছিলেন বৃদ্ধ চিকিৎসক। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চা়ঞ্চল্য এলাকায়। শুধু তাই নয়, চিকিৎসকের স্ত্রীর দেহের পাশেই মিলেছে রক্তমাখা ছুরি। যে ছুরি দিয়ে খুন করা হয়েছে। খবর পেয়েই দেহ উদ্ধারে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকতেন।

'আশিতে আসিও না', সল্টলেকে বৃদ্ধ দম্পতি খুনে চাঞ্চল্য শহরে
‘আশিতে আসিও না’, সল্টলেকে বৃদ্ধ দম্পতি খুনে চাঞ্চল্য শহরে

আরও পড়ুন : ২১ দিনের অনশন শেষ করলেন বাস্তবজীবনের ‘র‍্যাঞ্চো’, লাদাখের পৃথক রাজ্যের আলোড়ন অব্যাহত

বুধবার সকালে দেখা যায়, লিভিং রুমে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন যদুনাথবাবু। বাথরুমে মেলে মন্দিরাদেবীর রক্তাক্ত দেহ। দেহের পাশে মেলে রক্তমাখা ছুরি ও সুইসাইড নোট। স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। খবর পেয়েই ঘটনাস্থলে যান সুজিত বসু।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত