মুভ অন শেহনাজ! ফের মুখ খুললেন সলমন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগবস খ্যাত তারকা শেহনাজ গিল! বর্তমানে অভিনেত্রী যথেষ্ট জনকপ্রিয় হয়ে উঠেছেন! শুধু তাই নয়, প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন তিনি! কখনও প্রয়াত অভিনেতার সিদ্ধার্থ শুক্লার প্রসঙ্গে, আবার কখনও অভিনেত্রীর নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর কারণে! তাছাড়াও বর্তমানে বলিউড অভিনেতা সলমল খানের জন্যও কিছুটা লাইমটাইটে রয়েছে শেহনাজ গিল।

আরও পড়ুন: Mamata Banerjee: গণতন্ত্রে মানুষের চেয়ে বড় কোন শক্তি নেই! টুইট মমতার

মুভ অন শেহনাজ! ফের মুখ খুললেন সলমন

সম্প্রতি নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর বিভিন্ন প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছে বলিউড অভিনেতা সলমল খান ও বিগবস খ্যাত তারকা শেহনাজ গিলকে। আর প্রতিবারই দেখা যাচ্ছে, সলমল অভিনেত্রীকে মুভ অন করতে বলছেন। কারণ, সলমনের দাবি, শেহনাজের বন্ধু অভিনেতা সিদ্ধার্থ শুক্লা প্রায় দুই বছর হতে চলল আমাদের মধ্যে আর নেই। তবু সিদ্ধার্থ ও শেহনাজ গিলের ভক্তদের কাছে তাঁরা আজও ‘সিডনাজ’। শুধু তাই নয়, শেহনাজের জীবনে অন্য কোনও পুরুষের আগমন ঘটেছে, একথা প্রকাশ্যে আসলেই তাঁরা ক্ষিপ্ত হয়ে যান। এটা এমদম ঠিক নয়। শেহনাজের তো একটা জীবন আছে।

WhatsApp Image 2023 05 02 at 2.18.57 PM
মুভ অন শেহনাজ, ব্রিং ইট অন বলিনি একবারও

এই সমস্ত কারণে জন্য প্রতিবার জনসমক্ষে শেহনাজকে মুভ অন করার কথা বলেছেন সলমন। কিন্তু নেট দুনিয়ায় সলমনের এই মুভ অন অনেকেই পছন্দ করছেন না। তাঁদের দাবি, সলমন ইচ্ছা করে শেহনাজের ওপর পেসার দিচ্ছে। আর এই সব মিলিয়েই নতুন করে শোরগোল ছড়িয়েছে। এহেন পরিস্থিতিতে ফের মুখ খুললেন অভিনেতা সলমন খান।

মুভ অন শেহনাজ, ব্রিং ইট অন বলিনি একবারও

মুভ অন শেহনাজ! ফের মুখ খুললেন সলমন

এপ্রসঙ্গে সলমন খান বললেন, “হ্যাঁ, আমি শেহনাজকে মুভ অন করতে বলেছি। কারণ সিড এখন এই পৃথিবীতে নেই। আর শেহনাজের একটা জীবন আছে। আমি নিশ্চিত সিদ্ধার্থও সেটাই চাইত। ও চাইত জীবনে এগিয়ে যাক শেহনাজ। আমি তো বলিনি শেহনাজ এখনই বিয়ে করে ফেলুক, ওর সন্তান হোক। ওসবের জন্য অনেক সময় আছে। শেহনাজ ভিতরে ভিতরে ও ভেঙে পড়েছিল। তাই আমি বলেছি মুভ অন। আমি তো আর বলিনি ‘ব্রিং ইট অন’।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত