নজরবন্দি ব্যুরো: সাল ২০২১, তৃতীয় বারের জন্য বিজেপিকে রুখে বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। সেই সঙ্গে তৃতীয়বারের জন্য বাংলার ভার নিয়েছিল মমতার সরকার। আর এই সরকারের কর্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২ মে, ২০২২- BJP-কে হারানোর বর্ষপূর্তিতে মা-মাটি-মানুষ দিবস হিসেবে ঘোষণা করেন। এরপরেই আজ মা-মাটি-মানুষের চতুর্থ বর্ষপূর্তিতে আবেগপ্রবণ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: তোলা তুলছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও

এদিন ফের মা–মাটি–মানুষ দিবস নিয়ে বাংলার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটে তৃণমূল নেত্রী লেখেন, “২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।”
২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।
প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক…
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2023

তিনি আরও লেখেন, “প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ ‘মা-মাটি-মানুষ দিবসে’ বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।”
গণতন্ত্রে মানুষের চেয়ে বড় কোন শক্তি নেই, চতুর্থ বর্ষপূর্তিতে আবেগপ্রবণ মমতা

উল্লেখ্য, একুশের নির্বাচনে এসে বিজেপির শীর্ষ নেতারা হুঙ্কার দিয়েছিলেন। ‘অব কি বার/ ২০০ পার’, ‘তৃণমূল সরকার কো উখাড়কে ফেক দো’। উল্টোদিকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের স্লোগান ছিল—‘বাংলা নিজের মেয়েকে চায়’। আর সবশেষে বাংলার মানুষ সেই ‘মেয়েকেই’ বেছে নিয়েছিলেন জননেত্রী হিসাবে। একুশের নির্বাচন জিতে বিজেপির রথ আটকে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়।



