নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ” টাইগার থ্রি ” ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সকলের প্রিয় ভাইজান। গত মাসের শুরুতেই মুম্বাইয়ে এই ছবির শুটিংয়ের কাজ শেষ করে তুরস্কের পথে পাড়ি জমিয়েছে পুরো টীম। এই মুহূর্তে সেখানেই চলছে এই ছবির শুটিং, যেখানে সলমন খানের সঙ্গে ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি। তবে এসবের মাঝেই হটাৎ করে মেজাজ হারালেন এই অভিনেতা।
আরও পড়ুনঃদৌড় করিয়ে-রাস্তায় ফেলে BJP পেটাল CPIM, ত্রিপুরা পুনরুদ্ধারে নামল লাল ঝান্ডা!
জানা গিয়েছে মাস কয়েক আগেই “সেলমন ভাই” নামে অনলাইনে একটি ভিডিও গেমের আবির্ভাব হয় যেটি বলিউদের এই খ্যাতনামা তারকা কে ব্যাঙ্গ করেই নির্মিত হয়েছে। তাই সে খবর ভাইজানের কানে পৌছতেই একেবারে রেগে লাল হয়ে যান তিনি।

পাশাপাশি এই গেমের মূল বিষয়বস্তু হিসেবে নাকি সলমনের হিট অ্যান্ড রান মামলার অনুকরন করা হয়েছে, যারফলে বাধ্য হয়ে আইনজীবী মারফৎ আদালতে দ্বারস্থ হন এই অভিনেতা।
হিট অ্যান্ড রানের অনুকরনে গেম, আদালতের স্মরনাপন্ন ভাইজান
এই নিয়ে সলমনের আইনজীবী বলেন, এই ধরনের ভিডিও গেম তৈরি যে কারুর পক্ষেই অপমানের বিষয়। তাছাড়া এই গেমটি তৈরির জন্য কোন সংস্থার তরফ থেকেই অনুমতি চাওয়া হয়নি এই অভিনেতার কাছে । তাই বাধ্য হয়েই আদালতের স্মরনাপন্ন হতে হয়েছে তাকে। অপরদিকে এই অভিনেতার অভিযোগের বিরুদ্ধে নাকি আদালতে হলফনামা জারি করেছে এই গেম প্রস্তুতকারী সংস্থা। শোনা যাচ্ছে, আগামী ২০ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।




