Salman Khan: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ মুম্বাই পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান। এবার সলমনকে প্রাণনাশের হুমকি দিলেন ডাক্তারি পড়ুয়া এক যুবক। খবর অনুযায়ী, ইমেল মারফৎ ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে যুবক। জানা গিয়েছে, এই যুবক ইংল্যান্ডে ডাক্তারি পড়েন। ইতিমধ্য়েই এই যুবকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুনঃ Kashmir Files নিয়ে মন্তব্য মমতার, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পরিচালকের

যুবককে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। এই হত্যার হুমকি পাওয়ার পর থেকেই বেশ সতর্ক হয়ে গিয়েছেন ভাইজান। তিনি নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন, সঙ্গে একাধিক শো বাতিল করেছেন। আর এবার লুকআউট নোটিস জাড়ি হতে খানিকটা স্বস্তিতে ভাইজান।

22 4
ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ মুম্বাই পুলিশের

সম্প্রতি, এক চ্যাট শো-তে এসে নিজের সুরক্ষা প্রসঙ্গে জানান ভাইজান। তিনি বলেন, বর্তমানে একাধিক নিরাপত্তারক্ষি নিয়ে তিনি সর্বত্র ঘোরাফেরা করেন। তিনি বোঝেন এতে অনেকেরই সমস্যা হয়। মাঝে মধ্যে নিজের নিরাপত্তারক্ষী দেখে নিজেও ঘাবড়ে যান।

23 4

তবে, তাঁর মতে, ‘ইন্সিকিউরিটির তুলনায় সুরক্ষা অনেক ভালো। আমি জানি যা হওয়ার সেটাই হবে। আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন। কিন্তু তার মানে এটা নয় যে আমি একা একা ঘুরে বেড়াবো।’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হুমকি মেলটি মজার ছলেই সালমানকে পাঠানো হয়েছিল।

ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ মুম্বাই পুলিশের

24 5

পুলিশ সূত্রের খবর গত মার্চ মাসে গোল্ডি ব্রার ভাইজানকে মৃত্যুর হুমকি দিয়ে মেল পাঠিয়েছিলেন। নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্প্রতি একটি টিভি শোতে এসে ভাইজান নিজেই মুখ খুলেছিলেন। এই মুহূর্তে তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত