নজরবন্দি ব্যুরোঃ বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ার ও আশাকর্মীদের, আজ পুজো কমিটিদের সঙ্গে বৈঠকে করেন তিনি। সেখানে পুজোর সুরক্ষা বিধির পাশাপাশি তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। সেইসঙ্গে আরও একবার করোনা মোকাবিলায় জয়ী হওয়ার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে জয়ী কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা


বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সিভিক ভলান্টিয়ার ও আশাকর্মীদের ১০০০ টাকা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্র্রী। অঙ্গনওয়াড়ির কর্মী প্রসঙ্গে তিনি বলেন, “ওরা প্রচুর কাজ করেন, কিন্তু অবসরের পর কোনওরকম সুযোগ সুবিধা পেত না।
এবার থেকে অবসরগ্রহণের পর অঙ্গনওয়াড়ির কর্মীরা ৩ লক্ষ টাকা পাবেন।” হকারদের জন্যও এদিন সুখবর দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৮১ হাজার হকারকে পুজোর মাসে ২ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে আজ পুজোর বৈঠকে সকলের জন্য কমবেশি খুশির বার্তা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ার ও আশাকর্মীদের, চলতি বছরে দুর্গোপুজোর ক্ষেত্রেও একাধিক বিধি নিষেধ জারি করা হচ্ছে। এছাড়া পুজোর উদযাপনের পাশাপাশি সংক্রমণ যাতে না বাড়ে সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। তাই এবছরের পুজোর নিয়মাবলী ও সুরক্ষাবিধি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।









