করোনা যুদ্ধে জয়ী কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা যুদ্ধে জয়ী কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। দেশ জুড়ে ক্রমশ শক্ত হচ্ছে করোনার কামড়। গত ৪০ দিন ধরে দৈনিক সংক্রমণ এ নতুন নতুন রেকর্ড গড়ছে দেশ। রাজ্যেও বেড়ে চলেছে সংক্রমণ। প্রশাসন থেকে পুলিশ রেহাই পাচ্ছেন না কেউই। এদিকে কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় কমিশনারের করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুনঃ ৫০ হাজার টাকা ভালবাসার অনুদান পুজো কমিটিদের। পুজো বাম্পার মমতার। #BreakingNews

মৃদু উপসর্গ নিয়ে বাড়ি থেকেই দায়িত্ব সামলাচ্ছিলেন অনুজ। গত মার্চ মাস থেকে করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছেন অনুজ শর্মা। পরে করোনা মোকাবিলায় নিজে আক্রান্ত হয়েও শহরবাসীকে সুস্থ হয়ে ওঠার মন্ত্র দেন তিনি।

সহকর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তিনি লেখেন, সাবধানতা অবলম্বন আর মনের জোর ধরে রাখতে হবে। তবেই পরাস্ত্র করা সম্ভব হবে করোনা ভাইরাস কে। তিনি চিঠির একটি অংশ তে লিখেছেন, “অযথা আতঙ্কিত হবেন না। অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিত্‍সকের পরামর্শ নিন এবং মনে জোর রাখুন।”

করোনা যুদ্ধে জয়ী কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সহকর্মীদের জানান দ্রুত সুস্থ হয়ে ফিরে আবার সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তিনি। করোনাযুদ্ধে সামনের সারিতে দাঁড়ানো নিজের সহকর্মীদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা ব্যাক্ত করেন অনুজ শর্মা। পাশাপাশি করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে প্রান দান করা পুলিশ কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। আজ অনুজ নিজে করোনা কে পরাজিত করে সুস্থ হলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত